মৃত্যু স্কুল শিক্ষকেরজাতীয় সড়কের মাঝে গর্তে পড়ে ধাক্কা খেয়ে মৃত্যু হলো বাইক আরোহী স্কুল শিক্ষকের। বসকিছুক্ষন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। গতকাল রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় পুরুলিয়া – রাঁচি ১৮ নম্বর জাতীয় সড়কের উপর পুরুলিয়া শহরের জলট্যাংকি মোড়ে রাস্তার মাঝে গর্তে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এক স্কুল শিক্ষক। আজ পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃতের নাম সুরজিৎ ব্যানার্জী । বাড়ি পুরুলিয়া মফস্বল থানার লাগদা গ্রামে। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর অবরোধ তুলে নেয়।


