বিধাননগর রোডে যাত্রী চাপ সামলাতে নতুন লোকাল ট্রেন পরিষেবা

Spread the love


উত্তর ও দক্ষিণ শাখার যাত্রী চলাচলের অন্যতম কেন্দ্র বিধাননগর রোড স্টেশন। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই স্টেশনের উপর নির্ভর করেন। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পরিস্থিতি প্রায় অসহনীয় হয়ে ওঠে। সেই যাত্রী চাপ কমাতেই নতুন লোকাল পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

শিয়ালদহ ডিভিশনের এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এবার সরাসরি সংযোগ তৈরি হল কল্যাণীর সঙ্গে। নতুন পরিষেবার নাম ৩১৩৪৩ আপ বিধাননগর রোড–কল্যাণী লোকাল। এটি বিধাননগর রোড থেকে ছাড়বে প্রতিদিন (সোমবার থেকে শনিবার) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এবং রাত ৮টা ৩৬ মিনিটে পৌঁছবে কল্যাণী। পথে সমস্ত স্টেশনেই থামবে এই লোকাল।

ফেরার পথে থাকবে ৩১৩৪০ ডাউন কল্যাণী–শিয়ালদহ লোকাল। রাত ৮টা ৫৫ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে এটি পৌঁছবে শিয়ালদহ রাত ১০টা ১৯ মিনিটে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২শে সেপ্টেম্বর, সোমবার থেকেই চালু হবে এই নতুন ট্রেন পরিষেবা। যাত্রীদের চাপ কিছুটা হলেও কমবে বলে আশা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *