শিয়ালদা ডিভিশন। প্রতিদিন ভিড়ে ভিড়। নর্থ হোক বা সাউথ অথবা মেইন লাইন। নীচু প্ল্যাটফর্মে যাত্রী হয়রানি চরমে। এবার সমস্যা মিটতে চলেছে। উঁচু করা হবে স্টেশন। শিয়ালদা ডিভিশনের প্রায় ৩১টি স্টেশন টার্গেট। ইতিমধ্যে অনেক স্টেশন উঁচু করার কাজ শেষ হয়েছে।
২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্ধবর্ষে স্টেশনগুলি উঁচু করার টার্গেট নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাইপলাইনের কাজ শুরু হয়েছে। খরচ ৩৭ কোটি টাকা।
প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে শিয়ালদা স্টেশনে। এই প্ল্যাটফর্মগুলোর উন্নতি করলে ভারী ব্যাগ আনা-নেওয়ায় সুবিধা হবে। শিশু এবং বৃদ্ধদেরও সুবিধা হবে।
শিয়ালদা স্টেশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রী সুরক্ষা আমাদের লক্ষ্য।
প্ল্যাটফর্ম উঁচুর কাজ করা আমাদের কাজের মধ্যে পড়ে। আশা করি স্টেশন উঁচু হলে যাত্রীদের সুবিধাই হবে।


