কোচবিহারে মাথাভাঙ্গায় শিব মন্দির থেকে মূর্তি সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।চুরির ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া মূর্তি উদ্ধার করে পুলিশ।চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পর আজ ঘোকসাডাঙ্গা থানায় সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই।এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও সমরেন হালদার ।সন্দীপ গড়াই বলেনগত ৬ তারিখ রাতে গোপাল,রাধা কৃষ্ণের পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটে।চুরির বিষয়টি ৬ তারিখ সকালে পুলিশ জানতে পারে ।এরপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি যাওয়া মূর্তি গুলো পুলিশ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে এই চুরির ঘটনায় যুক্ত রয়েছে এক মানসিক ভারসাম্যহীন এক মহিলা বুলবুলি বিশ্ব শর্মা।ওই মহিলাকে মানসিক হাসপাতালে পাঠানো হবে।চুরির বিষয়টি নিয়ে স্যোসাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে ।পুলিশ জানিয়েছে যারা স্যোসাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।


