আগুন

Spread the love

 

শহরের জনবহুল এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল ইলেকট্রনিকস এবং কম্পিউটারের দোকান।কাটোয়ার সার্কাস ময়দানের ইলেকট্রনিক্স ও কম্পিউটারের দোকানে আগুন নেভাতে দমকলের দুটো ইঞ্জিন প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর পেয়ে স্থানীত বাসিন্দারা পাইপ দিয়ে জল দেয়।দোকানে থাকা মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী ও কম্পিউটার সহ নানান সরঞ্জাম পুড়ে যায়। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।দমকলকর্মীদের প্রাথমিক অনুমান দোকানে রাখা ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।ক্ষয়ক্ষতির পরিমান এখনও।বলতে না পারা গেলেও কয়েক লক্ষ টাকার ইলেকট্রনিকস সামগ্রী পুড়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী জানান দুপুরের দিকে হঠাৎ দোকানটির ভেতরে আগুন দেখা যায়। ব্যবসায়ীরা জানান দোকানের ভিতরে চার্জে থাকা একটি ইউপিএস ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণের জেরে আরও কয়েকটি ব্যাটারি একের পর এক ফেটে যায়।

 

Shop Fire disaster


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *