বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামী রুবেলকে আইফোন উপহার দিলেন শ্বেতা

Spread the love

বিয়ের পর স্বামী রুবেল দাসের প্রথম জন্মদিনে বিশেষ আয়োজন করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দিনভর চলল উদযাপন। দুপুরে জমিয়ে ভূরিভোজ, সন্ধ্যায় সপরিবারে কেক কাটার অনুষ্ঠান।

এই দিনের জন্য আলাদা করে বানানো হয়েছিল কাস্টোমাইজড কেক। সেখানে দেখা যাচ্ছে দম্পতি সিনেমা উপভোগ করছেন, সঙ্গে রয়েছে পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক আর পিৎজা। কেকের উপর লেখা— “এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।”

তবে সারপ্রাইজ এখানেই শেষ নয়। জন্মদিনের উপহার হিসেবে রুবেলকে আইফোন দেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লেখেন— “হ্যাপি বার্থডে বর। জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক। সব সময় সুখে থেকো, সাফল্যে ভরে উঠুক তোমার জীবন। সারাজীবন তোমার পাশে থাকব।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *