SI এর সই জাল!

Spread the love

বিদ্যালয় পরিদর্শকের সিল ও সই জাল করে ব্যক্তিগত লোনের জন্য আবেদন। মালদহে গ্রেফতার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকা। মানিকচক ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেপ্তার করল পুলিশ। জানাগিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে মানিকচক চক্রের পরিদর্শকের সিল ও সই জাল করে আবেদন করেন তিনি। বিষয়টি জানতে পেরে মানিকচক থানায় ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয় পরিদর্শক। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ হাজির করা হয় মালদা জেলা আদালতে।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *