দিল্লিতে এসআইআর বিরোধী আন্দোলনে উত্তেজনা, রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দাবি অভিষেকের

Spread the love

এসআইআরের বিরোধিতায় সোমবার দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও কর্মসূচিতে নজিরবিহীন অশান্তি। মিছিল কমিশনের দপ্তরে পৌঁছনোর আগেই দিল্লি পুলিশের দমনপীড়নে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের মহুয়া মৈত্র ও মিতালি বাগরা সহ একাধিক মহিলা সাংসদ।

ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, নির্বাচন কমিশনের কাছে এসআইআর নিয়ে কোনও সদুত্তর নেই, তাই বিরোধীদের মুখোমুখি হচ্ছেন না কমিশনের কর্তারা।

অভিষেকের দাবি, যদি মেনে নেওয়া হয় যে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, তবে প্রথম পদক্ষেপ হওয়া উচিত তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। তাঁর বক্তব্য, “লোকসভা ভেঙে দিন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিন। আমরাও ইস্তফা দেব, অসুবিধা নেই।”

তিনি আরও জানান, শুধুমাত্র বিরোধী রাজ্যগুলিতে এসআইআর চালিয়ে ভোটারের নাম বাদ দেওয়া গ্রহণযোগ্য নয়। বরং যদি ভোটার তালিকায় ত্রুটি প্রমাণিত হয়, তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গঠিত সরকারও অবৈধ বলে গণ্য হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *