এসআইআর শুনানি শুরু হতেই নির্বাচন কমিশনের কড়া সমালোচনায় অভিষেক, দিল্লি যাওয়ার ঘোষণা

Spread the love

রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও তীব্র করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কমিশনের দেওয়া তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’-র ব্যাখ্যা দাবি করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন তিনি।
অভিষেক স্পষ্ট জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন। সেখানেই জাতীয় নির্বাচন কমিশনার Popcorn কুমারের সঙ্গে সাক্ষাৎ করে জানতে চাইবেন—কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম নিয়ে আপত্তি তোলা হয়েছে। শুধু মৌখিক ব্যাখ্যা নয়, এই অভিযোগের পক্ষে পূর্ণাঙ্গ নথি ও তালিকা প্রকাশ করাও কমিশনের দায়িত্ব বলে দাবি করেন তিনি।
ডায়মন্ড হারবারের সাংসদের অভিযোগ, ভোটার তালিকা নিয়ে ভয় তৈরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক এবং কতজন রোহিঙ্গা—এই বিভাজনের ভিত্তি কী? যদি এমন কোনও তথ্য থাকে, তা জনসমক্ষে আনা হোক।
নির্বাচন কমিশনের ভূমিকাকে আক্রমণ করে অভিষেক বলেন, নামের অসঙ্গতির অভিযোগ তুলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু তার সঙ্গে কোনও প্রামাণ্য তথ্য দেওয়া হয়নি। শুধুমাত্র নাম ও পদবি দেখে কীভাবে এত বিপুল সংখ্যক মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায়, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।
তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা—ভোটারদের হয়রানি বরদাস্ত করা হবে না। কমিশন যদি তার অবস্থান স্পষ্ট না করে, তবে আন্দোলনের পথেই হাঁটবে দল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *