SIR এর নামে অযথা হয়রানির অভিযোগে পথে তৃণমূল
এস আই আর এর নামে অযথা সাধারণ মানুষ কে হয়রান করা হচ্ছে। ছোটখাটো ভুল ভ্রান্তির জন্য খেটে খাওয়া সাধারণ মানুষ সকাল থেকে এস আই আর এর শুনানিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে। যার কারনে সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষদের। এরই প্রতিবাদে সকাল থেকেই গলসি ১নম্বর ভিডিও অফিসের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন বিক্ষোভের জেরে বিডিও অফিস চত্বরের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বুদবুদ মানকর রোড।


