নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার বুকে দাপিয়ে বেড়াল ভারত। ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জয় ভারতের মেয়েদের। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭৬-৬ তোলে ভারত। নেপথ্যে দুই বেস্টির দুরন্ত ব্যাটিং। ভারতের ১৭৬ রানের মধ্যে স্মৃতি মান্দনা এবং জেমিমা রদ্রিগেজের পার্টনারশিপ ১২১ রানের। দুজনের খাতাতেই অর্ধশরতান। জেমির ৫৯ এবং স্মৃতির ৮২। স্মৃতির এই রান রেকর্ড গড়েছে। স্মৃতির শনিবারের রান অস্ট্রেলিয়ার বুকে করা টি ২০ ফরম্যাটে কোনও ভারতীয়র সবচেয়ে বেশি স্কোর।
অনেকেই বলছেন, বিশ্বকাপ থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি স্মৃতিকে। ব্যাটিংয়ের ধরন এবং ফোকাস দুই ভালো হয়েছে তাঁর। এদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন স্মৃতি। তাঁর প্রতিক্রিয়া, “এটা সত্যিই বিশেষ।” অ্যাশলি গার্ডনারের বলে ৮২ করে আউট হন স্মৃতি। খুব উল্লেখযোগ্যভাবে, অ্যাশলির ক্যাচ নেন স্মৃতির সবচেয়ে ভালো বন্ধু জেমিমা রদ্রিগেজ।
সুপার স্মৃতি আর জেমির জোশ দেখল অস্ট্রেলিয়া


