রাতের অন্ধকারে নদীর ধার থেকে মাটি কেটে পাচারের চেষ্টা করতেই জলঙ্গি থানার পুলিশ হাতে ধরা পড়ল মাটি মাফিয়া। দুইটি ট্রাক্টর সহ গ্রেপ্তার দুই চালক—আজই তাদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গি থানার অন্তর্গত নদীর ধারে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযানে নামে পুলিশ। জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে রাতের অন্ধকারেই দুইটি ট্রাক্টর ও দুই চালককে হাতেনাতে পাকড়াও করে।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু।


