সোনম কপূরের ঘরে আসছে নতুন অতিথি, দ্বিতীয়বার মাতৃত্বের সুখবর শেয়ার করলেন অভিনেত্রী

Spread the love

বলিউড অভিনেত্রী সোনম কপূর আবারও মা হতে চলেছেন। দ্বিতীয়বারের জন্য তিনি মাতৃত্বের আনন্দের খবর নিজেই একাধিক ছবি পোস্ট করে জানিয়েছেন। ইনস্টাগ্রামে গোলাপি রঙের একটি স্টাইলিশ উল স্যুট পরে বেবি বাম্প সহ ছবি প্রকাশ করেন সোনম। ছবিগুলো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ভাইরাল হয়ে যায়। চিরাচরিত গ্ল্যামারের ঝলকে ভরপুর এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

স্বামী আনন্দ আহুজাও পোস্টে খুশি হয়ে মন্তব্য করেছেন— “ডাবল ট্রাবল,” যা ভক্তদের আরও উৎসাহিত করেছে। সোনম জানিয়েছেন, তাদের দ্বিতীয় সন্তানের আগমন আগামী বছর বসন্তের দিকে হতে পারে। প্রথম সন্তান বায়ুর পর এখন আবার নতুন অতিথিকে ঘিরে খুশির আবহ নায়িকার পরিবারে।

বলিউড মহল থেকে অভিনন্দন বার্তা ঢল নেমেছে সোনমের সোশ্যাল মিডিয়ায়। বন্ধুবান্ধব থেকে সহ-অভিনেতা— সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন এই তারকা দম্পতিকে। সোনমের প্রেগনেন্সির এই স্টাইলিশ ঘোষণা ইতিমধ্যেই হয়ে উঠেছে দিনের সবচেয়ে আলোচিত বিষয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *