বাসন্তীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত দুই আহত ছয় । ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত তেতুলতলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাসন্তী থেকে একটি স্করপিও দুরন্ত গতিতে আসছিল অন্যদিকে সোনাখালীর দিকে যাত্রীবাহী একটি টোটো যাচ্ছিল। এরপর টোটো ও স্কোরপিও মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। অন্যদিকে সুনন্দা শিউলি নামে ১৭ বছরের এক নাবালিকা ও মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে।


