দুর্নীতির বিরুদ্ধে সরব হয় খুনের আশঙ্কা!

Spread the love

নারায়ন চন্দ্র মাইতি (তমলুক) : ২ কোটি টাকার পৌর বিল বকেয়ার খবর সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন পৌরসভারই কাউন্সিলর।দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খুনের আশঙ্কা করছেন কাউন্সিলর,পাশাপশি কান ধরে ক্ষমা চেয়ে সমাজমধ্যমে একটি পোস্ট ও করেছেন তিনি।
তমলুক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতি সম্প্রতি তমলুক পৌরসভার প্রাপ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বকেয়া ট্যাক্স নিয়ে সরব হন। যার পরিমাণ প্রায় দু কোটি টাকায় গিয়ে ঠেকেছে।

তার অভিযোগ তিনি বকেয়া নিয়ে সরব হওয়ার পরে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে খুনের হুমকি দেয়া হচ্ছে। শুধু সমাজ মাধ্যমেই পোস্ট করেন ।হয়তো তাকে গুলি করা হবে বলে আশঙ্কা করেন।কিন্তু সত্যের পথ থেকে আমি সরবোনা বলে জানান।

পার্থ সারথি মাইতির সরব হওয়া নিয়ে তৃণমূলের জেলা সভাপতি জানিয়ে ছিলেন ‘পার্থ দল বিরোধী কাজ করছে। কঠোর ব্যবস্থা নেয়া হবে দলের পক্ষ থেকে।’ তারপর থেকেই লাগাতার জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে পোস্ট করতে থাকেন পার্থ। একজন জেলা সভাপতি কিভাবে রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন? সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তারপর থেকেই বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে তাকে খুনের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এবং সর্ব সমক্ষে কান ধরে ক্ষমা চেয়ে আবার একটি পোস্ট করেন পার্থসারথি। যেখানে তিনি লেখেন সত্য বলা পাপ,তাই কান ধরে ক্ষমা চাইছি
তৃণমূল কাউন্সিলরের এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সমাজ মাধ্যমে। বিজেপির দাবি, ‘ পুর দুর্নীতি সামনে আনায় ওই তৃণমূল নেতাকে খুনেরর হুমকি দেয়া হচ্ছে। তবে তৃণমূল সার্কাস দল, ওই নেতা ফেসবুকে জোকার গিরি করছেন। ‘তবে পুর কর আদায় না হওয়ার কারণ হিসেবে তৃণমূল পরিচালিত তমলুক পৌরসভার চেয়ারম্যান কেই দায়ী করছেন তমলুক শহর তৃণমূল নেতৃত্ব। কর আদায় করতে পারেননি তাই চেয়ারম্যান তার পেটুয়া লোকজনদের দিয়ে সমাজ মাধ্যমে এরূপ পোস্ট করছেন। তৃণমূলের চেয়ারম্যান তাকে কটাক্ষ করছেন ।তমলুক শহর তৃণমূল নেতৃত্ব, স্পষ্টত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *