জলের অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার : ফিরহাদ হাকিম

Spread the love

জলের অপচয় নষ্ট করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তার কলের মাধ্যমে প্রচুর পরিমাণে জল অপচয় হয়। তাই জলের স্ট্যান্ড পোস্ট তুলে দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে।

কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলায় প্রায় ৭৩,০০০ স্ট্যান্ড পোস্ট তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে।

সোমবার সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানান, প্রায় ৭৩,০০০ স্ট্যান্ড পোস্ট রাজ্যজুড়ে রয়েছে এবং সেখানে কল লাগানো হয়েছে। কিন্তু জলের প্রেশার কম থাকলেই সাধারণ মানুষ তা ভেঙ্গে দেন। ফলের জলের অপচয় ঘটে। এই অপচয় বন্ধ করার জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। মন্ত্রীর আরও মতামত, বেশিরভাগ বাড়িতেই জলের লাইন পৌঁছে গিয়েছে। তাই সমস্যা অনেকটাই কমে গিয়েছে। রাস্তার কলের ওপর কেউই খুব একটা নির্ভরশীল নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *