রাজ্য সরকার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আসা বিনিয়োগ প্রস্তাব সঙ্গে সঙ্গে কার্যকর করতে ইতিমধ্যেই ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করেছে। শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে রাজ্য সরকার তৎপর। এই কমিটির মূল লক্ষ্য শিল্পে বিনিয়োগ সহ বিভিন্ন ব্যবসায়িক পরিষেবা দেওয়ার ব্যবস্থাকে আরো মসৃণ করবে।
প্রায় ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এ বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এসেছে। ১৮ জনের এই কমিটিতে থাকছেন অর্থ, শিল্প, বিদ্যুৎ একাধিক দপ্তরের সচিবের মুখ্য সচিব। থাকছেন মনোজ পন্থ। রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারাও থাকছেন এই কমিটিতে।

এই কমিটির মূল লক্ষ্য বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যেকোনো পরিষেবার জন্য কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করা। অনলাইনে জমা করা যাবে বিনিয়োগ প্রস্তাব। ওয়েবসাইটও তৈরি করা হয়েছে।
বিনিয়োগের ছাড়পত্রের জন্য অনেক ক্ষেত্রেই এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হয়। এবার সেই ঘোরাঘুরি বন্ধ করতে এই সিনার্জি তৈরি করা হয়েছে। যারা এই বিষয়টি সম্পূর্ণ ভালোভাবে দেখাশোনা করবে। পরিকল্পনাই শুধু নয় , তা যাতে দ্রুত গতিতে বাস্তবায়িত হয়, সেদিকে নজর লাগবে এই সিনার্জি কমিটি।
এছাড়াও ব্যবসা সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ অনলাইনে খতিয়ে দেখা হবে। রিভিউ মিটিংয়ে তারা ১৪ দিন অন্তর বসবে। কাজের অগ্রগতি খতিয়ে দেখবে। শুধু রাজ্যস্তরে নয় , সিনার্জি তৈরি হবে জেলা স্তরেও।


