অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করল পুলিশ। গত চৌঠা নভেম্বর রাতে বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক ধরে হট্টগ্রাম গ্রামের বাসিন্দা সঞ্জয় গরাইয়ের পোলট্রি ফার্মে চুরির ঘটনা ঘটে। পর দিন সকালে সঞ্জয় গরাই ইন্দপুর থানায় অভিযোগ করেন পোলট্রি ফার্মে রাতে তিনি যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন সেইসময় ফার্মের জাল কেটে তার মোটরবাইক ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে স্থানীয় সূত্র ও প্রযুক্তির সহায়তার ইন্দপুর থানার অন্তর্গত পাইরাচালি গ্রামের বাসিন্দা অভিযুক্ত পিন্টু গরাইকে ছাতনা থানার গুড়পোতা এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। অভিযুক্ত এরআগেও একাধিক অপরাধের সথে যুক্ত, বর্তমানে ঝাড়খণ্ডের দেওঘরে থাকেন পুলিশ সূত্রে খবর। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে নিয়ে চুরি যাওয়া মোবাইল খোঁজার চেষ্টা করবে পুলিশ।


