চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সামার কিট প্রদান

Spread the love

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সামার কিট প্রদান।তীব্র রোদ্দুরে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। গরমে নাজেহাল মানুষ। অথচ এই রোদেই রাস্তায় কাজ করতে হয় ট্রাফিক কর্মীদের। গরম থেকে কিছুটা যাতে রেহাই পায় সেজন্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সামার কিট। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীরামপুরে পেয়ারাপুরে এক অনুষ্ঠান ভবনে ট্র্যাফিক বিভাগে কর্মরত পুলিশ, হোমগার্ড এবং সিভিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ছাতা, সানগ্লাস, গ্লুকোজ, জলের বোতল, ও.আর.এস ইত্যাদি। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর আলকানন্দা ভাওয়াল, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, এডি সি পি ট্র্যাফিক দেবাশীষ সরকার, এসিপি ২ শুভঙ্কর বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা।এদিন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, তীব্র গরমে ডিউটি করতে হয় ট্রাফিক কর্মীদের। তারা যাতে গরমে কিছুটা স্বস্তি পায় সেকথা মাথায় রেখেই এই কিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়।আজ আনুষ্ঠানিকভাবে প্রায় পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয়। ট্রাফিক কর্মীদের ও.আর.এস যাতে প্রতিদিন দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। জলের বোতল দেওয়া হবে এবং যেখানে জলের সমস্যা আছে সেখানে জলের জার ও দেওয়া হবে। ট্রাফিক কর্মীদের হাতে সানগ্লাস তুলে দেওয়া হয়েছে। তীব্র রোদ্দুরে এটা ব্যবহার করলে চোখেও কিছুটা স্বস্তি পাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *