ভবানীপুর ছাড়ছেন না ঘরের মেয়ে, জয়ের বিশ্বাস অটল

কলকাতা: রাজনীতির মঞ্চে যতই পালাবদল হোক, নিজের কেন্দ্র ভবানীপুরকেই এখনও সবচেয়ে বেশি ভরসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বছরের ৩৬৫ দিনই তিনি ভবানীপুরের মানুষের সঙ্গেই কাটান—সুখে-দুঃখে, সমস্যা-সমাধানে সব সময়ই পাশে থাকেন এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের সঙ্গে এই নিবিড় সম্পর্কই তাঁর শক্তি বলেই মনে করেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক কর্মসূচির বাইরে থেকেও প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ…

Read More

কংগ্রেসের তরুণ মুখ টিকিট পাবেন?

(EXCLUSIVE)   নিজস্ব সংবাদদাতা: রাজারহাট-নিউটাউনের মেয়ে। আর জি কর আন্দোলন থেকে চাকরি প্রার্থীদের জন্য পথে নামা। বারবার সরব হতে দেখা গেছে। কখনও নাগরিক মঞ্চে। কখনও রাজনৈতিক পতাকা হাতে তিনি এখন কংগ্রেসে। মাস কয়েক আগে কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে দলের জন্য পথে নেমেছেন, চুটিয়ে কাজ করছেন। এবার কী তরুণ মহিলা মুখকে এলাকায় টিকিট দেবে কংগ্রেস?…

Read More

মেদিনীপুরে বিস্ফোরক রিঙ্কু! প্রার্থী হওয়ার আবেদন ঘিরে বিজেপির অন্দরে চাপা অসন্তোষ

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার আবেদন জমা দিয়েছেন তিনি আগেই। কোন কোন কেন্দ্র থেকে লড়তে চান, তাও স্পষ্ট করে লিখে দিয়েছেন জীবনপঞ্জিতে। কিন্তু সেই আবেদন নিয়েই গেরুয়া শিবিরে শুরু হয়েছে চাপা আলোচনা। আর তার মাঝেই দলকে নিয়ে প্রকাশ্যেই বেসুরো সুর তুললেন রিঙ্কু মজুমদার। শুক্রবার মেদিনীপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর নতুন কার্যালয় উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের…

Read More

মালদার ইংলিশবাজারে বুথ বিজয় সম্মেলন, অনুপ্রবেশ ও হিন্দু নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের

মালদার ইংলিশবাজার এলাকায় আজ অনুষ্ঠিত হল বুথ বিজয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বুথ, মণ্ডল ও জেলা স্তরের একাধিক গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা। পাশাপাশি সভায় যোগ দেন ইংলিশবাজারের বিধায়িকা শ্রীমতি শ্রীরূপা মিত্র চৌধুরী। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনের মঞ্চ থেকে তীব্র ভাষায় রাজ্য পরিস্থিতি নিয়ে…

Read More

‘মা, মাটি, মানুষ’ আজ আতঙ্কে—বাংলার শাসনব্যবস্থাকে কাঠগড়ায় তুলে তোপ অমিত শাহের

বাংলায় আর ‘মা, মাটি, মানুষ’ নিরাপদ নেই—এই অভিযোগেই বিজেপির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্য কার্যত আইনশৃঙ্খলাহীন হয়ে পড়েছে, যেখানে সাধারণ মানুষের সুরক্ষা নেই, নারীদের নিরাপত্তা প্রশ্নের মুখে। অমিত শাহ বলেন, মমতার সরকার দুর্নীতি আর সিন্ডিকেটের আখড়ায় পরিণত হয়েছে। মানুষের জীবনের কোনও…

Read More

২০২৬-এর আগে ফের পাখির চোখ সিঙ্গুর, মোদির পর ২৮ জানুয়ারি সভা মমতার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বে ফের একবার চর্চার কেন্দ্রে সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর চলতি মাসেই সিঙ্গুরের মাটিতে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন তিনি। সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি (আবাস যোজনা) প্রকল্পের কিস্তির টাকা প্রদান করা হবে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর সফরের…

Read More

“বাংলা বদলাতে নয়, বদলাবে বিজেপিই”—চাপড়া থেকে মোদিকে কড়া বার্তা অভিষেকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার রাজনীতির ময়দান ততই উত্তপ্ত হয়ে উঠছে। রবিবার সিঙ্গুরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় রাজনৈতিক পরিবর্তনের ডাক দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চাপড়া থেকে তার তীব্র জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা—বাংলায় সরকার বদলাবে না, বদলাবে বিজেপির রাজনীতি ও নেতৃত্ব। চাপড়ার জনসভা থেকে…

Read More

ছাব্বিশে বামেদের সঙ্গে জোটেই অগ্রাধিকার আইএসএফের, আলিমুদ্দিনে সিপিএম নেতৃত্বের সঙ্গে বৈঠক নওশাদের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বামেদের সঙ্গে জোট গঠনের পথ খোলসা করতে উদ্যোগী আইএসএফ। সেই লক্ষ্যেই শনিবার আলিমুদ্দিনে গিয়ে সিপিএম ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূলত ছাব্বিশের নির্বাচনে জোট…

Read More

প্রান্তিক গ্রামে শীতের সন্ধ্যায় বিজেপির ‘পরিবর্তন’ ডাক, কেশিয়াড়ী থেকে ২০২৬-এর বার্তা দিলীপ ঘোষের

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের ১ নম্বর আলিকোষা অঞ্চলের বামন্দা গ্রামে বুধবার একটি পথসভা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রত্যন্ত ও প্রান্তিক এই গ্রামে পৌঁছানো যেমন সহজ নয়, তেমনই রাজনৈতিক কর্মসূচি আয়োজন করাও যথেষ্ট চ্যালেঞ্জের। তবুও শীতের সন্ধ্যায় গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিলীপ ঘোষ জানান, বিজেপি রাজ্যজুড়ে ‘পরিবর্তন পথসভা’র মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর…

Read More

একুশের মঞ্চে মমতার হুঙ্কার — একা দশজনকে নেব, বাংলা রুখে দাঁড়াবে

২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা, পরিচয়, অধিকার এবং ভোটার তালিকা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। 🔸 ভোটার তালিকা থেকে বাদ পড়া মেনে নেব না“ভোটার লিস্টে কারও নাম বাদ পড়লে, দরকারে কমিশনের দরজায় যাব, কিন্তু নাম বাদ হতে দেব না।”…

Read More