ইডি অভিযানে তৃণমূলের দিল্লি বিক্ষোভে প্রশ্ন অধীরের, ‘ভোটের সুবিধা তুলতেই নাটক
নয়াদিল্লি/কলকাতা:ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কলকাতার আই-প্যাক অফিসে তল্লাশিকে কেন্দ্র করে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সির অভিযানের বিরোধিতা করে পথে নামলেও দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত ও বিতাড়িত হওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কখনও…


