উদয় শঙ্করের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় আধুনিক নৃত্যের পথিকৃৎ, বিশ্ববন্দিত নৃত্যশিল্পী ও নৃত্যপরিকল্পক উদয় শঙ্করের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে এই কিংবদন্তিকে স্মরণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন— “ভারতীয় আধুনিক নৃত্যের অন্যতম পুরোধা, বিশ্বখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক এবং অভিনেতা উদয় শঙ্কর-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” উদয় শঙ্করের অবদান শুধুমাত্র ভারতীয় নৃত্যজগতেই নয়, বিশ্ব শিল্পসংস্কৃতিতেও…

Read More

🪔 আলোয় ঝলমল চন্দননগর, জগদ্ধাত্রীর মহোৎসবে মাতলো শহর

আবারও আলোয় ঢেকে গেল চন্দননগর! নদীর ধারে ছোট্ট শহরটা যেন আলোয় সোনার নদী হয়ে উঠেছে। শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর মহোৎসব—যেখানে দেবী শুধু পূজিতা নন, তিনি চন্দননগরের ‘পরিচয়’। চার দিন ধরে শহরের রাস্তায় রাস্তায় মানুষের ঢল। রাত গড়ালেও উচ্ছ্বাস থামছে না। থিম, প্রতিমা আর আলো—তিনের মেলবন্ধনে এ বছরও নজর কাড়ছে চন্দননগরের একাধিক ক্লাব। মণ্ডপে থিম—‘মায়ের আশ্রয়ে…

Read More

বেজিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি: দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধনের নতুন অধ্যায়

চিনের রাজধানী বেজিংয়ে ভারতীয় দূতাবাসে নতুন করে উজ্জ্বল হলো ভারত-চিনের ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতীক — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। চিনের বিখ্যাত ভাস্কর ইউয়ান শিকুনের শিল্পীহাতে গড়া এই মূর্তি শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় দূতাবাস, যেখানে উপস্থিত ছিলেন দুই দেশের বিশিষ্ট সাহিত্যিক, কূটনীতিক ও সংস্কৃতি-প্রেমীরা। উন্মোচন অনুষ্ঠানে চিনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত বলেন,…

Read More

৭৫ ফুট উচ্চতায় চমক, চন্দননগরে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা

দুর্গা পুজোয় একসময় দেশপ্রিয় পার্ক যেমন বিশাল প্রতিমা তৈরি করে আলোচনায় এসেছিল, এবার সেই রেকর্ড ভাঙার পথে চন্দননগর। কানাইলাল পল্লীর উদ্যোগে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা — যার উচ্চতা ৭৫ ফুট! এই ক্লাবের পুজো এবছর ৫২ বছরে পদার্পণ করেছে। থিম নয়, এবার তাঁদের লক্ষ্য ছিল অন্যরকম এক চমক। তাই খর বা মাটির বদলে…

Read More

সত্যজিৎ রায়ের জন্মদিনে লেফরয় রোডে খোলা আকাশের নিচে ‘স্ট্রিট আর্ট মিউজিয়াম’

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১০৪তম জন্মবার্ষিকীতে এক অভিনব উদ্যোগে তাঁর লেফরয় রোডের বাড়ির বাইরের প্রাচীর পরিণত হয়েছে একটি খোলা স্ট্রিট আর্ট মিউজিয়ামে। প্রায় ১২০ ফুট লম্বা এই প্রাচীরজুড়ে ফুটে উঠেছে রায়ের শিল্পজীবনের নানা দিক—তাঁর আঁকা চিত্র, তুলির রেখায় ফুটে ওঠা কল্পনা, ছবি ও ম্যাগাজিন কভারের উচ্চ রেজোলিউশনের প্রিন্ট।এই খোলা প্রদর্শনী আলোকিত হয় সন্ধ্যার পর, যাতে…

Read More

কেন্দ্রীয় সরকারের বাঁশের তৈরি দ্রব্যের উদ্যোগে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা:কেন্দ্রীয় সরকার সম্প্রতি উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বাঁশ-ভিত্তিক পণ্যের উৎপাদন ও উন্নয়নের জন্য জাতীয় বাঁশ মিশনের (NBM) অধীনে কাজ শুরু করেছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তবে এ ব্যাপারে চরম উদাসীনতা দেখিয়েছে পশ্চিমবঙ্গ,বলে দাবী করেন বিজেপির রাজ্য সভাপতি তথ্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।কেন্দ্রীয় মন্ত্রক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো সত্ত্বেও, পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত প্রকল্পটি…

Read More