তলিয়ে গেল পড়ুয়া

নুনিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক দশম শ্রেণির ছাত্র।আসানসোল উত্তর থানার দক্ষিণ ধাদকার ব্লু ফ্যাক্টরীর এলাকার ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলেই উদ্ধারকারী দল পৌছায়।স্পিড বোর্ড নামিয়ে ওই ছাত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।জানা গিয়েছে সোমবার আসানসোলের রেলপারের বাসিন্দা দশম শ্রেণির ছাত্র রেহান আনসারি তার বন্ধুদের সঙ্গে নুনিয়া নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়।ওই ছাত্রের খোঁজ চালাচ্ছে…

Read More

পোস্ট অফিসে গ্রাহকদের টাকা নিয়ে চম্পট পিওন,পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের, ঘটনাস্থলে পুলিশ

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাঁইতল গ্রামে পোস্ট অফিসের পিওন গ্রাহকদের কাছে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছে গ্রাহকরা। আর এই অভিযোগ তুলে পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রাহকরা। যদিও এই বিষয় নিয়ে পোস্ট অফিস কর্তিপক্ষ নিশ্চুপ।বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাশবুকে সই করে স্ট্যাম্প মেরে…

Read More

রাস্তার ধারে কেটে ফেলা হচ্ছে গাছ!

দুষ্কৃতী ও হোডিং কোম্পানির বিরুদ্ধে অভিযোগের তির স্বেচ্ছাসেবী সংগঠনের! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের সবুজায়নের লক্ষ্যে জাতীয় সড়কের ধারে লাগানো হয়েছিল নানা প্রজাতির গাছ! ২-৩ বছর আগে গাছ বড় হতেই রাতের অন্ধকারে গাছ কেটে ফেলার অভিযোগ। বাগডোগরার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝর্ণা দেবনাথ ফাউন্ডেশন”! ফাউন্ডেশনের উদ্যোগে গাছ লাগানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে যত্নের সঙ্গে বড় করছেন সংগঠনের সমাজসেবী রবি…

Read More

সিজারের সময় শিশুর মাথায় আঘাত!

প্রসূতি মহিলার সিজার করাতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত। ঘটনায় উত্তেজনা দিনহাটা মহকুমা হাসপাতালে। দিনহাটা বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের বাত্রীগাছ ফ্রাগমেন্টের বাসিন্দা বিউটি খাতুনের আজ দুপুর নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। অভিযোগ সন্তান জন্মের পর বাড়ির লোক সন্তানকে দেখতে চাইলে ডাক্তার বাবুরা টালবাহানা শুরু করে, পরবর্তীতে বাড়ির লোকের চাপে বাচ্চাকে তাদের অভিভাবককে…

Read More

সোনারপুরে ছিনতাই

সোনারপুরে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিন্তায়। ঘটনায় চাঞ্চল্য। দুটি বাইকে করে ৬ ছিনতাই বাজ এসে ব্যবসায়ীর বাইক দাঁড় করিয়ে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীর কাছে থাকা কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। রবিবার দুপুর দুটো নাগাদ সোনারপুরের হরিনাভি নয়া ঐক্য ক্লাবের সামনে ঘটনা ঘটে। ব্যবসায়িক চিৎকার শুনে স্থানীয় এক যুবক ছিনতাইবাজদের পিছনে বাইক নিয়ে…

Read More

সংসদে রণকৌশল, এসআইআর বিরোধিতা ঘিরে তৃণমূল-বিজেপি মুখোমুখি

সংসদ অধিবেশনের মধ্যে কেন্দ্রের শাসকদল বিজেপিকে চাপে ফেলতে নতুন রণকৌশল স্থির করছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে সোমবার দলের সাংসদদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, একই দিনে বিজেপির তরফে পালটা কৌশল রচনায় ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন তিনি। বাংলায় এসআইআর (Special Intensive…

Read More

সংসদ থেকে রাজপথ—কেন্দ্রকে চাপে ফেলতে তৃণমূলের টানা কৌশলগত বৈঠক, মমতা-অভিষেকের নেতৃত্বে জোর প্রস্তুতি

সংসদে চলছে বাদল অধিবেশন। একের পর এক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণে ব্যস্ত বিরোধীরা। ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার লক্ষ্য ভোটার তালিকা সংশোধন বিতর্ক। এই অবস্থায় রাজনৈতিক কৌশল আরও জোরদার করতে মাঠে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ আগস্ট, সোমবার বিকেল ৩টে: ভারচুয়ালি সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে…

Read More

ভাঙা হচ্ছে কবি সুভাষ মেট্রো, চালু শাটল বাস পরিষেবা

সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ করা হল কবি সুভাষ মেট্রো স্টেশন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভাঙচুরের কাজ। শহরের দক্ষিণ প্রান্তের এই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পরিবহণ দফতর চালু করছে শাটল বাস পরিষেবা। সোমবার থেকে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে বাস। দিনে দু’দফায় মিলবে…

Read More

আবার বাংলা ভাষাকে অপমান, দিল্লি পুলিশের চিঠিতে ক্ষুব্ধ রূপম ইসলাম

দিল্লি পুলিশের একটি সরকারি চিঠি ঘিরে ফের বিতর্কের ঝড়। সেই চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে বাংলার সাংস্কৃতিক মহল। জানা গিয়েছে, কিছুদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে এবং তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। সেই নথিগুলি বাংলা ভাষায় লেখা থাকায় তা অনুবাদের প্রয়োজন…

Read More

‘বাংলা’ কি এখন অপরাধ? দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা, গর্জে উঠল গোটা বাংলা

ভারতের মাটিতে, নিজের মাতৃভাষায় কথা বলাও আজ কি সন্দেহের কারণ? বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করল দিল্লি পুলিশ। আর সেই চিঠিই এখন রাজ্যজুড়ে ক্ষোভের আগুন জ্বালিয়েছে। বঙ্গ ভবনে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিছু বাংলাদেশি সন্দেহভাজনকে আটক করার পর পাওয়া নথিগুলি বাংলা ভাষায় লেখা, তাই অনুবাদকের প্রয়োজন। আর সেখানেই ‘বাংলা’ নয়, বলা হয়েছে ‘বাংলাদেশি ভাষা’।…

Read More