ভোটের মুখে ঘর গোছাল পদ্মশিবির, একাধিক রদবদল করে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা
ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতিতে গতি আনতে বুধবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হল। নতুন সভাপতির দায়িত্ব নেওয়া ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখেই এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির পাশাপাশি দলের বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও প্রকাশ্যে আনা হয়েছে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে…


