এসআইআরের চাপ বাড়ছে, উন্নয়নমূলক কাজে ঢিলেমি চলবে না—কড়া বার্তা মুখ্যসচিবের

রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সময়সীমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চাপ। সবচেয়ে বেশি ধকল যাচ্ছে বিএলও-দের উপর। প্রায় দিনরাত কাজ করতে হচ্ছে তাঁদের। তবে এই অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের দপ্তরের নিয়মিত কাজেও গাফিলতি চলবে না—এমনই নির্দেশ দিল নবান্ন। শনিবার নবান্নের ১৩ তলায় জেলাশাসকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে এই বার্তা দেন মুখ্যসচিব…

Read More

মহিলা বিএলও-র রহস্যজনক মৃত্যু, কাজের চাপেই আত্মঘাতী? কৃষ্ণনগরে চাঞ্চল্য

নদিয়ার কৃষ্ণনগর মহকুমার চাপড়া থানার বাঙালঝি এলাকায় শনিবার সকালে উদ্ধার হল এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অস্থিরতার জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢোকে পরিবার। সেখানেই…

Read More

এসআইআরের ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র, পরিবারের অভিযোগে তোলপাড় প্রশাসনে

রাজ্যজুড়ে চলা এসআইআরের কাজের মাঝে শোকের ছায়া মেমারিতে। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে প্রাণ হারালেন মেমারি ২ নম্বর ব্লকের বিএলও নমিতা হাঁসদা। শনিবার চক বলরামপুর এলাকায় ফর্ম বিলি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতার পরিবারের অভিযোগ,…

Read More

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, কালীঘাটে ভোটার তালিকার ফর্ম বিলি

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কাজেই বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন এক বিএলও আধিকারিক। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম জমা দেন। নিরাপত্তার কারণে আধিকারিককে বিস্তারিত পরিচয় যাচাইয়ের পরই ভিতরে ঢোকার অনুমতি…

Read More

আতঙ্ক ও প্রতিবাদের আবহে বাংলায় শুরু এসআইআর প্রক্রিয়া, পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। এই প্রক্রিয়া ঘিরে যখন রাজ্যজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে, তখনই পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মিছিল শুরু করেন মমতা। মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত।…

Read More

এসআইআর ইস্যুতে বুথে বুথে নামছে তৃণমূল, বিএলওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তদারকিতে এজেন্টরা

এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা নিয়ে কোনও অনিয়ম যেন না হয়, তা নিশ্চিত করতেই মাঠে নামছে দলের বুথ এজেন্টরা। জানা গিয়েছে, প্রতিটি এলাকায় বুথ এজেন্টরা সরাসরি বিএলওদের সঙ্গে যুক্ত হয়ে ভোটার যাচাইয়ের কাজে অংশ নেবেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই বুথভিত্তিক তদারকি শুরু হয়েছে।…

Read More

“NRC করতে দিলে বাজবে ঢাক‑ঢোল‑ধামসা‑শঙ্খ”, নির্বাচন কমিশনকে ‘বিজেপি এজেন্ট’ অভিহিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণেই আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির এজেন্ট হয়ে উঠেছে NRC কার্যকর করার জন্য”। সঙ্গেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বাংলার কোনো আসল ভোটারের নাম মুছে দেওয়া হয়, আমরা ঢাক, ঢোল, ধামসা, শঙ্খ—সবই বাজিয়ে দেব। আমি বেঁচে থাকতে বাংলায় NRC করাতে দেব…

Read More