ইতিহাস গড়ল ভারত-ব্রিটেন: স্বাক্ষরিত হল বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিটেন সফর ঘিরে নতুন ইতিহাস তৈরি হল। বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে অবশেষে স্বাক্ষর করল ভারত ও ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠকের পর এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন দুই রাষ্ট্রনেতা। দু’দিনের ব্রিটেন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি, যার কৌশলগত গুরুত্ব বিশাল। সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।…


