মাত্র পাঁচেই বিশ্ব র্যাঙ্কিং! ইতিহাস লিখল দিল্লির অরিণী লাহোটি
ভারতের দাবায় নয়া চমক অরিণী লাহোটি। মাত্র ৫ বছর বয়সেই সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিল দিল্লির এই খুদে প্রতিভা। একসঙ্গে তিন ফরম্যাট— ক্লাসিকাল, র্যাপিড ও ব্লিৎজ—এর তালিকায় নাম উঠেছে অরিণীর। সদ্য প্রকাশিত ফিডে র্যাঙ্কিংয়ে অরিণীর পয়েন্ট: ক্লাসিকাল ১৫৫৩, র্যাপিড ১৫৫০ এবং ব্লিৎজ ১৪৯৮। আগস্ট মাসেই র্যাপিড র্যাঙ্কিংয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা…


