বিজেপি-উদ্ধব ফের একসঙ্গে? মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের পরদিনই ফড়নবীসের সঙ্গে বৈঠকে উদ্ধব ঠাকরে
মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন জল্পনার সূত্রপাত। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের প্রকাশ্য আমন্ত্রণের পরদিনই মুখোমুখি বৈঠক করলেন উদ্ধব ঠাকরে। বুধবার বিধান পরিষদ কক্ষে প্রায় ২০ মিনিট ধরে এই বৈঠক হয়। উদ্ধবের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরেও। মঙ্গলবার ফড়নবীস এক অনুষ্ঠানে ঠাট্টার ছলে বলেন, “২০২৯ সাল পর্যন্ত বিরোধী দলে বসার কোনও সুযোগ নেই আমাদের। উদ্ধবজিকে বলব,…


