১৭ বছর পর স্বদেশে ইদ, তারেক রহমান-কে চিঠিতে শুভেচ্ছা নরেন্দ্র মোদি-র

প্রায় ১৭ বছর পর নিজের দেশে বসে ইদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এবারের ইদের আনন্দ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আবহেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লিখেছেন, “মহামান্য, ইদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে…

Read More

মোজতবার মাথার দাম ঘোষণা! তথ্য দিলেই ১০ লক্ষ ডলার পুরস্কার, চাপ বাড়াল আমেরিকা-ইজরায়েল

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা চরমে। এবার তাঁর মাথার দাম ঘোষণা করল আমেরিকা। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, মোজতবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে দেওয়া হবে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২.৪৭ কোটি টাকা। শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের মাধ্যমে মোজতবা খামেনেই-সহ একাধিক ইরানি কর্মকর্তার…

Read More

ইরানের তেল–কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন আঘাত! ‘ইতিহাসের ভয়ংকর বোমাবর্ষণ’, দাবি ট্রাম্পের

ইরানের গুরুত্বপূর্ণ তেল ও সামরিক ঘাঁটি খার্গ দ্বীপে ভয়ংকর বোমাবর্ষণ চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এটি ‘মধ্যপ্রাচ্যের ইতিহাসের সর্বকালের অন্যতম ভয়াবহ বোমাবর্ষণ’। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, তাঁর নির্দেশেই মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, ইরানের ‘মুকুট’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে থাকা প্রায় সমস্ত…

Read More

ট্রাম্পের নতুন চাপ, থমকাল ভারত-আমেরিকা ট্রেড ডিল! ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ মোদী সরকারের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। নতুন করে তদন্ত শুরু করায় কয়েক মাস পিছিয়ে যেতে পারে দিল্লি-ওয়াশিংটনের ট্রেড ডিল। সরকারি সূত্রের খবর, পরিস্থিতি বুঝে আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েছে মোদী সরকার। প্রথমে পরিকল্পনা ছিল মার্চ মাসেই একটি অন্তর্বর্তী চুক্তি সই করা হবে। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির দিকে…

Read More

খামেনেই নিহতের পর ক্ষমতায় পুত্র! প্রথম বার্তাতেই যুদ্ধের হুঙ্কার, হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা মোজতবার

ইরানের সর্বোচ্চ নেতার পদে বসেই কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনেই। প্রথম ভাষণেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, হরমুজ প্রণালী খোলার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন তিনি। সেই দাবি না মানা হলে ওই ঘাঁটিগুলিতে হামলা চালানো হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার। সম্প্রতি যুদ্ধের প্রথম…

Read More

জ্বালানি সংকট মোকাবিলায় তিন সদস্যের কমিটি গঠন করল মোদি সরকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে গোটা বিশ্বে। সেই সংঘাতের জেরে ভারতে দেখা দিয়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্র। সূত্রের খবর, এই কমিটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও সদস্য হিসেবে রাখা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে।…

Read More

হরমুজে ইরানের ‘লকডাউন’, জ্বালানি সংকটে কাঁপতে পারে ভারতীয় অর্থনীতি

মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির আবহে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। বিশ্ব জ্বালানি পরিবহণের অন্যতম প্রধান রুটে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও। ভারত সরাসরি ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি না করলেও দেশের মোট চাহিদার ৮৫ শতাংশের বেশি জ্বালানি বিদেশ…

Read More

ইউনুস-পরবর্তী বাংলাদেশে সেনা ভূমিকায় বড় পালাবদল! দিল্লি-যোগে নতুন সমীকরণের ইঙ্গিত

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের আবহে এবার সেনাবাহিনীতেও বড় রদবদল। মহম্মদ ইউনুসের বিদায়ের পর থেকেই প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। সেই ধারাবাহিকতায় রবিবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। সেনার একাধিক শীর্ষপদে বদল ঘিরে ঢাকায় শুরু হয়েছে জোর চর্চা। সেনা সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী, নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল…

Read More

ঐতিহাসিক ‘Pax Silica’ জোটে সই করল India, কৌশলগত খনিজ সুরক্ষায় বড় পদক্ষেপ

ভারত গড়ল ইতিহাস। কৌশলগত খনিজ সম্পদ সুরক্ষিত করতে এবং উচ্চপ্রযুক্তি শিল্পে আত্মনির্ভরতা জোরদার করতে নয়াদিল্লি সই করল ঐতিহাসিক ‘Pax Silica’ জোটে। এই জোটের লক্ষ্য বিশ্ববাজারে সিলিকা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল ও নিরাপদ করা, যাতে সেমিকন্ডাক্টর, সোলার প্যানেল, প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স শিল্পে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে…

Read More

মুম্বইয়ে পৌঁছলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, শুরু তিনদিনের ভারত সফর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ মঙ্গলবার মুম্বইয়ে পৌঁছলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত তিনদিনের সরকারি সফরে ভারতে এসেছেন তিনি। ২০১৮ সালের পর থেকে এটি ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর এবং এই প্রথমবার তিনি মুম্বই সফরে এলেন। ভারত যাত্রার আগে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে ম্যাক্রোঁ জানান,…

Read More