ডোনা গাঙ্গুলির বিরুদ্ধে বডি-শেমিং! কড়া পদক্ষেপের পথে নৃত্যশিল্পী, পুলিশের দ্বারস্থ
সোশ্যাল মিডিয়ায় বডি-শেমিং ও কটূক্তির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর নাচের অনুষ্ঠান ঘিরে একটি ফেসবুক পেজে অপমানজনক ভাষা, কুরুচিকর মন্তব্য এবং শরীর নিয়ে ট্রোলিং শুরু হলে আর চুপ থাকেননি তিনি। সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানান, সঙ্গে জমা দেন…


