পুরুলিয়ায় ‘পরিবর্তন যাত্রা’, রঘুনাথপুর বাজারে জনসভা করে বার্তা দিলেন দিলীপ ঘোষ
পুরুলিয়ার মাটিতে এবার জোর কদমে এগোচ্ছে ‘পরিবর্তন যাত্রা’। পুরুলিয়া–বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সীমানা রঘুনাথপুর বাজারে পৌঁছতেই এই যাত্রাকে ঘিরে দেখা গেল উৎসাহের আবহ। স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের উপস্থিতিতে রঘুনাথপুর বাজার কার্যত জমজমাট হয়ে ওঠে। পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাতে সেখানে আয়োজন করা হয় এক জনসভারও। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, গোটা…


