দীর্ঘ অপেক্ষার অবসান: আলিপুর চিড়িয়াখানায় আসছে অ্যামাজনের দৈত্য সবুজ অ্যানাকোন্ডা
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলিপুর চিড়িয়াখানায় আসছে অ্যামাজনের দৈত্য সবুজ অ্যানাকোন্ডা। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে বিশেষ গ্রিন করিডর ব্যবস্থায় ১,৭২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা রওনা দিয়েছে কলকাতার উদ্দেশে। পথে কোনো সমস্যা না হলে শুক্রবার গভীর রাতেই আলিপুরে পৌঁছবে তারা। এই বিরল প্রজাতির সাপ আনতে চিড়িয়াখানার এক রেঞ্জ অফিসার ও সাপের…


