👉 ২০২৫ শিক্ষক নিয়োগে বড় নির্দেশ! সব ওএমআর শিট প্রকাশের আদেশ বিচারপতি অমৃতা সিনহার

২০২৫ সালের শিক্ষক নিয়োগ মামলায় ফের বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশ করতেই হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সেই ওএমআর স্ক্যান কপি এসএসসির ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পরেও…

Read More

হঠাৎ তীব্র জল্পনা পাকিস্তানে—প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কি সত্যিই নিহত?

আফগানিস্তানের কিছু মিডিয়া দাবি করেছে, পাকিস্তানের আদিয়ালা জেলেই রহস্যজনকভাবে খুন হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে এই খবর। তবে পাকিস্তান প্রশাসন এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে এবং এটিকে “ভুয়া প্রচার” বলে জানিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে ইমরানের সমর্থকের ঢল নামে। তাঁর বোনেরাও সেখানে…

Read More

২৬/১১ মুম্বাই হামলা: শহিদদের প্রতি শ্রদ্ধা

আজ ২৬ নভেম্বর। ভারত আজও মনে রাখে ২০০৮ সালের এই দিনটিকে— যখন মুম্বাই শহরে ঘটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। মাত্র ১০ জন সন্ত্রাসী টানা ৬০ ঘণ্টা ধরে শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। এই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। দেশ ও বিশ্বের মানুষ টিভির পর্দায় দেখেছিল সেই আতঙ্ক, আগুন, গুলির শব্দ…

Read More

বারাসত মর্গে চোখ নিখোঁজের অভিযোগে উত্তেজনা, মুখ্যমন্ত্রী নিজে আশ্বাস দিলেন পরিবারের পাশে থাকার

বারাসত মেডিক্যাল কলেজের মর্গে এক মৃত ব্যক্তির চোখ নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। পরে দুপুরে পরিবার দেহ নিতে গেলে চোখে দেওয়া তুলসী পাতার নীচে একটি চোখ নেই দেখে হতবাক হয়ে যায়। পরিবার সরাসরি হাসপাতালের বিরুদ্ধে অঙ্গ পাচারের অভিযোগ…

Read More

বিস্ফোরণের পর বাড়তি সতর্কতা! চিকেন’স নেক ঘিরে নিরাপত্তা জোরদারে শিলিগুড়িতে টপ-লেভেল মিটিং

দিল্লির লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের পর দেশের বিভিন্ন সংবেদনশীল অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারই অংশ হিসেবে শিলিগুড়িতে জরুরি বৈঠকে মিলিত হলেন সেনাবাহিনী, আধাসেনা, বিএসএফ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা। নজর ছিল উত্তর-পূর্ব ভারতের লাইফলাইন বলে পরিচিত চিকেন’স নেক করিডোরের নিরাপত্তার উপরে। সূত্রে জানা গিয়েছে, করিডোরজুড়ে অতিরিক্ত চেকিং, টহল, নজরদারি ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।…

Read More

অবশেষে হেফাজতে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

দিল্লি বিস্ফোরণের পর থেকেই সন্দেহের কেন্দ্রে ছিল হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়। জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয়ে ওঠা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার মিলল আর্থিক দুর্নীতিরও প্রমাণ। আর সেই তদন্তের সূত্রতেই ইডির জালে ধরা পড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকি। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ) আগেই সাসপেন্ড করেছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে। তারপর দিল্লি পুলিশের অপরাধ দমন…

Read More

শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে রায় আজ; উত্তপ্ত ঢাকায় টানটান উত্তেজনা

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করতে চলেছে। রায় ঘোষণার আগেই দেশজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আদালতে যে অভিযোগগুলি তোলা হয়েছে, তার মধ্যে রয়েছে—গত বছরের ১৪ জুলাই গণভবনে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা ও নাতিপুতি’ বলে অপমান করা এবং পরবর্তী সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি-সহ শীর্ষ কর্তাদের নির্দেশে…

Read More

উমরদের মডিউলের দেশজুড়ে হামলার পরিকল্পনা ফাঁস

প্রায় এক বছর ধরে দেশের গোয়েন্দা সংস্থাগুলির নজরে ছিল উমরদের দল। তদন্তে স্পষ্ট হয়েছে, দেশের বিভিন্ন বড় শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল তারা। আত্মঘাতী হামলার প্রস্তুতিও চলছিল গোপনে। গোয়েন্দাদের দাবি, গোপন অনলাইন গ্রুপ আর এনক্রিপটেড চ্যাটে আন্তর্জাতিক হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এই মডিউল। কোথায় হামলা হবে, কীভাবে বিস্ফোরক পৌঁছবে—সব কিছু সাজানো হচ্ছিল আড়ালে।…

Read More

নোরা দাউদ বিতর্কে নাম জড়ানোয় ক্ষুব্ধ, প্রকাশ্যে দিলেন জোরাল জবাব

দাউদ ইব্রাহিমের মাদক-পার্টিতে নোরা ফতেহি ‘বিশেষ অতিথি’ ছিলেন—এমন দাবি ঘিরে চারদিক সরগরম। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবি ও গল্পে যেন আগুনে ঘি পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অবশেষে প্রতিক্রিয়া দিলেন নোরা। একেবারে সরাসরি জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং প্রমাণহীন। তাঁর দাবি, যাঁরা এসব ছড়াচ্ছেন তাঁদের উদ্দেশ্য শুধু তাঁকে কালিমালিপ্ত করা। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে…

Read More

বিস্ফোরণের পর অবশেষে খুলছে লালকেল্লা, জানাল এএসআই

বিস্ফোরণের ঘটনার পর থেকে কড়া নিরাপত্তার কারণে বন্ধ ছিল দিল্লির লালকেল্লা। ঘটনাস্থলের ফরেন্সিক পরীক্ষা এবং নিরাপত্তা পর্যালোচনার জন্য এএসআই দিল্লি পুলিশকে চিঠি দিয়ে জানায়, আপাতত পর্যটকদের প্রবেশ বন্ধ রাখতে হবে। প্রথমে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তদন্তের গতির কারণে সেই সময় আরও বাড়ানো হয়। অবশেষে এএসআই জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট তারিখ থেকে…

Read More