🔴 পঁচিশ বছরের দাম্পত্যে ভাঙন! পরকীয়ার অভিযোগে আদালতে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়, বিচ্ছেদের পথে তারকা দম্পতি
তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ছবি ‘জন ন্যায়গণ’ মুক্তির সময় ভক্ত সমাবেশে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চে নানা বিতর্ক— একের পর এক ইস্যুতে নাম জড়িয়েছে তাঁর। আর এবার ব্যক্তিগত জীবন ঘিরে বড়সড় ঝড় উঠেছে। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম।…


