গোয়ায় কংগ্রেসের পোস্টার থেকে খারগের ছবি বাদ, বিজেপির অভিযোগ: “দলিত সভাপতিকে অপমান”
গোয়া রাজ্য দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের কংগ্রেস ইউনিট একটি বড় ব্যানার লাগিয়েছিল, যেখানে দলের শীর্ষ নেতাদের ছবি ছিল। কিন্তু তাতে দেখা যায়নি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগের ছবি।এই বিষয়টি সামনে আসতেই কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। তাদের অভিযোগ, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে খারগের ছবি বাদ দিয়েছে এবং এর মাধ্যমে…


