আগামী ১৪ এপ্রিল কালিঘাট স্কাইওয়াকের উদ্বোধন, সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ বছরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। কাজ প্রায় শেষের দিকে। নবান্নের সাংবাদিক বৈঠকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৪ই এপ্রিল স্কাইওয়াকের উদ্বোধন হবে। এছা ড়াও দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। উদাহরণস্বরূপ কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। ২০১৮ সালের নভেম্বর মাসে…

Read More

আগামী বৃহস্পতিবার সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূলের বৈঠক। বিষয় ভূতুড়ে ভোটার চিহ্নিতকরণ

আর জি করে ধর্ষণ ও খুনের মামলার দিন কলকাতা পুলিশের ১১ জন ডিউটিতে ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। এবার তাদেরই তলব করল সিবিআই। ঘটনার দিন তালা থানা ও আর জি কর হাসপাতালের ফাঁড়ির ১১ জন পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন বলে সূত্র মারফত খবর। ওয়াকিবহাল মনে করছে অতিরিক্ত চার সিট পেশ করার আগে এই তলব অত্যন্ত…

Read More

আর জি কর মামলার এখনো সমাধান করতে না পারায় ইডি, সিবিআই আর বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বিজেপি এবং কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে এক সুতোয় বেঁধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর মামলায় নিহত চিকিৎসক তরুনীর তদন্ত এখনো শেষ করতে না পারায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভায় রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, “আর জি করে আজ অব্দি ফয়সালা করতে পারেনি, লজ্জা করে না! ভোট আসলেই…

Read More

মমতা অভিষেকে ঐক্য বার্তার পরই গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরও যেন ছবি বদলালো না। তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত মিনাখার কুলটি এলাকা। মিনাখার কুলটি এলাকায় সন্ধ্যেবেলায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিকেন হাড়োয়ার প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদারের অনুগামীরা। বর্তমানে তৃণমূলের ব্লক সভাপতি সিরাজুল ইসলামের অনুগামীরা তাদের উপর এসে হামলা…

Read More

আমার গলা কাটলেও ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান বেরোবে, এমনই হুংকার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ২৪ এর লোকসভা ভোটে রেকর্ড ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই চিকিৎসার জন্য বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন অভিষেক। সক্রিয় রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন। সেই সময় থেকেই গুঞ্জন উঠেছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিষ্ক্রিয় হয়ে গেলেন? এমনটাও শোনা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। সব গুঞ্জনকে ইতি…

Read More

আলু চাষীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কুইন্ট্যাল প্রতি আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তোপ দাগলেন ডিভিসিকে। মুখ্যমন্ত্রী জানান, ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে। অকাল বৃষ্টি ফসলের আরো ক্ষয় ক্ষতি করেছে। সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি। যার ফলে হাওড়া এবং সংলগ্ন এলাকার চাষের জমি জলের নিচে চলে গিয়েছে। প্রচুর…

Read More

মুখ্যমন্ত্রীর নিশানায় ফের মহাকুম্ভ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ কে ‘ মৃত্যুকুম্ভ ‘ বলেছিলেন। ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে এই মহাকুম্ভ আদৌ কি ১৪৪ বছর পরে হচ্ছে। এই একই প্রশ্ন এবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “আমি এ ব্যাপারে অজ্ঞ। যারা বিশেষজ্ঞ তারা সঠিক তথ্যটা জানান।” নবান্ন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি যতদূর জানি, ১২ বছর অন্তর…

Read More

পশ্চিমবঙ্গ বড় অদ্ভুত, বড় মাথা আছে সবাই জানে। কিন্তু কে সেই বড় মাথা, কেউ জানে না: অধীর চৌধুরী

কলকাতা: সবাই সব জানে, আবার কেউ কিছুই জানে না। বঙ্গ রাজনীতির বর্তমান প্রেক্ষাপট বড়ই অদ্ভুত। মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকির অভিযোগ। দাবি করা হয়েছে লক্ষাধিক টাকার। ইংরেজবাজার অর্থাৎ সেই মালদা, যে মালদায় কয়েক মাস আগে খুন হয়েছিলেন কাউন্সিলর তথা দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার। দুলাল সরকার খুনে নাম…

Read More

সমস্ত টানাপোড়েনের অবসান ঘটিয়ে ‘বাঙালি’ শব্দের বদল ঘটালো না নবান্ন

জাতীয় সংগীতের মতো বাংলার রাজ্য সংগীত চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তাব অনুসারে রাজ্য সংগীতের মর্যাদা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি। বাঙালি তথা বাংলার সংস্কৃতি রবি ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়ে বিরাজমান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সংগীতের একটি শব্দ বদলের পক্ষে ছিলেন। ‘বাঙালি’র বদলে শব্দটি ‘বাংলা’ হোক এই প্রস্তাব রেখেছিলেন মুখ্যমন্ত্রী।…

Read More

কেন অভিবাসী ভারতীয়দের শিকল পরিয়ে আনা হলো, প্রশ্ন তুলে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ভারত আমেরিকার নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন। অন্যদিকে অভিবাসী ভারতীয়দের শিকল পরিয়ে দেশে বেড়াচ্ছে ট্রাম্পের আমেরিকা। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের তীর ছুঁড়লেন নরেন্দ্র মোদির দিকে। নরেন্দ্র মোদী আমেরিকার সফরে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের সরকার কিভাবে শিকল পরিয়ে দেশে ফেরাতে পারে এবং এতে প্রধানমন্ত্রীর ভূমিকা কি জানতে…

Read More