দিল্লির বিস্ফোরণে দেশজুড়ে তোলপাড়, প্রধানমন্ত্রী বিদেশে—বিরোধীদের তোপ

রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশ। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, আহত বহু। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল সন্দেহভাজন গাড়িটি। তদন্তে ইঙ্গিত মিলছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার নেপথ্যে থাকতে পারে। এই মর্মান্তিক ঘটনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন দু’দিনের ভুটান…

Read More

বিশ্বকাপ হাতে ‘উইমেন ইন ব্লু’ প্রধানমন্ত্রীর বাসভবনে: হরমন-স্মৃতিদের ফিট ইন্ডিয়ার বিশেষ বার্তা মোদীর

  দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জেতার ঐতিহাসিক সাফল্যের পর বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার নেতৃত্বে পুরো ‘উইমেন ইন ব্লু’ দল প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে সংবর্ধনা গ্রহণ করেন। ​প্রধানমন্ত্রী মোদী এই সাক্ষাৎকারে ক্রিকেটারদের দলের শুরুতে পরপর তিনটি…

Read More

বিহার ভোটে ব্যস্ত মোদি, মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনে যাবেন না প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় হতে চলা আসিয়ান সম্মেলনে এবার থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ থেকে ২৮ অক্টোবর নির্ধারিত এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সূত্রের খবর, ছটপুজো ও বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। যদিও তিনি ভারচুয়ালি যোগ দিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ভারত, আমেরিকা, চিন,…

Read More

জাপানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী: সানাই তাকাইচি

জাপানে প্রথমবারের মতো একজন মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানাই তাকাইচি। তিনি মঙ্গলবার জাপান পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পান এবং জোট সরকারের নেতৃত্ব সামলাবেন। এর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “জাপান-ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।” গত তিন মাস ধরে জাপানের রাজনীতিতে অস্থিরতা চলছিল। জুলাইয়ের নির্বাচনে সানাইয়ের লিবারাল ডেমোক্র্যাটিক…

Read More

আইএনএস বিক্রান্তে দিওয়ালি উদযাপন করলেন প্রধানমন্ত্রী মোদি, সৈনিকদের সাহস ও দেশের গৌরবের বার্তা দিলেন

প্রতি বছরের মতো এবারও সেনাদের সঙ্গেই আলোর উৎসব দিওয়ালি কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি উপস্থিত হন ভারতের গর্ব আইএনএস বিক্রান্তে, যেখানে নৌসেনার জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন প্রধানমন্ত্রী। গতকাল রাতেই তিনি গোয়ায় পৌঁছে যান এবং ভোর থেকেই যুদ্ধজাহাজের ডেকে নৌসেনার সঙ্গে সময় কাটান। দীপাবলির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী স্মরণ করালেন ভারতীয় নৌসেনার ঐতিহ্য…

Read More

মার্কিন গায়িকা মেরি মিলবেন রাহুল গান্ধিকে আক্রমণ, বললেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন

মার্কিন গায়িকা ও রাজনৈতিক সমালোচক মেরি মিলবেন শুক্রবার রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বললেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাহুল গান্ধির সম্প্রতি করা মন্তব্য দেখায় যে, কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও রাজনৈতিক দক্ষতা রাখেন না। রাহুল গান্ধি এক মন্তব্যে বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “ভয় পাচ্ছেন।“ এই মন্তব্যের জবাবে…

Read More

বৃষ্টিতে ভাসছে বারাণসী! মোদীর লোকসভা কেন্দ্রে নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত নাগরিক জীবন

টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে বারাণসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র এখন জলে থইথই। শনিবার সকাল থেকেই শুরু হওয়া ভারী বর্ষণে শহরের একাধিক রাস্তায় হাঁটুসমান জল জমেছে। বৃষ্টির জেরে ঘরবন্দি সাধারণ মানুষ, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। শহরের গদোলিয়া, লঙ্কা, চৌকাঘাট, লহুরাবির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি এখন জলমগ্ন। নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, ফলে রাস্তার জল…

Read More

বাংলার ভোটের আগে দুর্গা শরণে মোদি, প্রথমবার দিল্লির সিআর পার্কে অষ্টমীর আরতি প্রধানমন্ত্রীর

বাংলার ভোটের আগে দিল্লির সিআর পার্কে এক ভিন্ন আবহ। দুর্গাপুজোর অষ্টমীতে প্রথমবার আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারই প্রথম তিনি সিআর পার্কের অন্যতম বড় পুজোমণ্ডপে উপস্থিত থেকে অঞ্জলি ও আরতিতে অংশ নিলেন। পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে যায় মোদিকে ঘিরে। রাজনৈতিক মহলের মতে, বাংলার বিধানসভা ভোটের আগে এই উপস্থিতি নিছক কাকতালীয় নয়। দুর্গা শরণে মোদির…

Read More

অসমের সুর থেমে গেল, জুবিনকে শ্রদ্ধা মমতা ও মোদির

অসমের আকাশে নেমে এলো শোকের ছায়া। হঠাৎই থেমে গেল সুরের ধারা। মাত্র ৫২ বছর বয়সে অকস্মাৎ চলে গেলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গর্গ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রাণ হারালেন উত্তর-পূর্ব ভারতের এই সাংস্কৃতিক আইকন। খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গেছে সঙ্গীতপ্রেমীরা। শিল্পীর প্রয়াণ যেন বিশ্বাস করতে পারছে না কেউই।…

Read More

মোদীর ৭৫তম জন্মদিনে ধারে সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মনির্ভরতার বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন বুধবার রূপ নিল জাতীয় উৎসবে। মধ্যপ্রদেশের ধর শহরে আয়োজিত মহাসভায় লাখো মানুষ যোগ দিলেন। জন্মদিনের অনুষ্ঠানে যেমন উৎসবের আবহ ছিল, তেমনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখাও উঠে এল তাঁর বক্তৃতায়। মোদীকে স্বাগত জানানো হয় মধ্যপ্রদেশের শিল্প ও সংস্কৃতির প্রতীক উপহার দিয়ে। গোলাপি রঙের পাগড়ি, যাতে সোনালি ও মুক্তোর…

Read More