বৃক্ষমাতা মিলুমারাদা তিম্মাক্কা আর নেই – গাছেদের মাকে বিদায়

ভারতজুড়ে সবুজ আন্দোলনের প্রতীক, “ট্রি ওম্যান অফ ইন্ডিয়া” নামে পরিচিত সেই অকৃত্রিম পরিবেশযোদ্ধা আর নেই। দীর্ঘ জীবনসংগ্রাম, অগাধ মমতা আর গাছেদের প্রতি এক অব্যক্ত প্রেমকে সঙ্গী করে যিনি সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন, সেই বৃক্ষমা আজ চিরনিদ্রায়। দেশের পরিবেশ-চেতনার আকাশে যেন এক বিশাল নক্ষত্র ঝরে পড়ল। অভাব-অনটনের জীবন থেকে উঠে এসে তিনি বুঝেছিলেন—সন্তান শুধু রক্তের নয়,…

Read More

🌍 শেষ হল এক যুগ — প্রয়াত হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান গোপীচাঁদ হিন্দুজা, ব্রিটেনের সবচেয়ে ধনী ভারতীয় শিল্পপতি

বিশ্ব ব্যবসার অঙ্গনে এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি ও হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান গোপীচাঁদ পরমানন্দ হিন্দুজা ৮৫ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শুধু হিন্দুজা পরিবার নয়, আন্তর্জাতিক বাণিজ্যজগতও এক কিংবদন্তিকে হারাল। মঙ্গলবার টোরি দলের নেতা ও ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য রামি রেঞ্জার এক বিবৃতিতে তাঁর…

Read More

ঘুমের নিদ্রায় চিরবিদায়, মাকে হারিয়ে ভেঙে পড়লেন পঙ্কজ ত্রিপাঠী

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। ঘুমের মধ্যেই চিরনিদ্রায় পাড়ি দিলেন তাঁর মা। বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন পঙ্কজের মা। মায়ের প্রয়াণের খবর পেয়ে মুম্বই থেকে তড়িঘড়ি গ্রামে ছুটে গিয়েছেন অভিনেতা। পরিবারের পাশে থেকে শেষ বিদায়…

Read More

ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুল হকের প্রয়াণে শোকের ছায়া, মুখ্যমন্ত্রী মমতার গভীর শোকপ্রকাশ

শোকের ছায়া নেমে এল ফরাক্কা ও সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মইনুল হক আর নেই। শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হঠাৎই বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে আর বাঁচাতে পারেননি।…

Read More

অব কি বার মোদি সরকার: বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডের প্রয়াণ

‘অব কি বার মোদি সরকার’— এই আইকনিক স্লোগানের জনক, বিজ্ঞাপন জগতের পথিকৃৎ ও অপ্রতিম কপিরাইটার পীযূষ পাণ্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭০ বছর বয়সে। তাঁর লেখা প্রতিটি ক্যাচলাইন প্রোডাক্টের সঙ্গে জড়িয়ে রয়েছে দশকের পর দশক ধরে, এবং ভারতের বিজ্ঞাপন জগৎকে এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভাবতে শিখিয়েছেন। পীযূষ পাণ্ডে প্রায় চার দশক ধরে বিজ্ঞাপন জগতে সক্রিয় ছিলেন।…

Read More

প্রয়াত হলেন পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ

প্রখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, কাঁথা শিল্পী নীলাঞ্জনা ঘোষ শুক্রবার আচমকাই অসুস্থবোধ করায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেসময়ে বাড়িতে ছিলেন না পরিচালক ও পুত্র ঈশান ঘোষ। নীলাঞ্জনা নিজেই ফোনে তাদের অসুস্থতার খবর জানান। কন্যা আনন্দী ঘোষও খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। শুক্রবার রাতভর ভেন্টিলেশনে থাকার পর শনিবার ভোররাত নাগাদ তিনি শেষ…

Read More

অসমের সুর থেমে গেল, জুবিনকে শ্রদ্ধা মমতা ও মোদির

অসমের আকাশে নেমে এলো শোকের ছায়া। হঠাৎই থেমে গেল সুরের ধারা। মাত্র ৫২ বছর বয়সে অকস্মাৎ চলে গেলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গর্গ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রাণ হারালেন উত্তর-পূর্ব ভারতের এই সাংস্কৃতিক আইকন। খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গেছে সঙ্গীতপ্রেমীরা। শিল্পীর প্রয়াণ যেন বিশ্বাস করতে পারছে না কেউই।…

Read More

কিংবদন্তি গায়ক জুবিন গার্গের প্রয়াণ, শোকস্তব্ধ সংগীতজগৎ

আসামের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা জুবিন গার্গ আর নেই। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং চলাকালীন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। হঠাৎ এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সংগীত জগতে। ভক্তরা বিশ্বাসই করতে পারছেন না, এত তাড়াতাড়ি চলে গেলেন তাঁদের প্রিয় শিল্পী। জুবিন গার্গের কণ্ঠে একের…

Read More

হলিউডে শোকের ছায়া, প্রয়াত রবার্ট রেডফোর্ড

হলিউড হারাল এক মহাতারকা। কিংবদন্তি অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড প্রয়াত। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর উটাহ’তে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ ছয় দশকের কর্মজীবনে রেডফোর্ড হয়ে উঠেছিলেন বিশ্ব সিনেমার এক জীবন্ত ইতিহাস। বুচ ক্যাসকেডি অ্যান্ড দ্য সানডান্স কিড কিংবা দ্য স্টিং তাঁকে নিয়ে গিয়েছিল তারকাখ্যাতির চূড়ায়। অল দ্য প্রেসিডেন্টস মেন তাঁকে…

Read More

ফরিদা পারভিন আর নেই

বাংলাদেশের লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী, ‘লালনকন্যা’ ফরিদা পারভিন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী ও চার সন্তান রেখে গিয়েছেন জনপ্রিয় এই শিল্পী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। নিয়মিত ডায়ালিসিস চলছিল তাঁর। চলতি বছরের ২…

Read More