মেদিনীপুর ছেড়ে বর্ধমান-দুর্গাপুরে হার: দিলীপ ঘোষকে ঘিরে দলবদলের জল্পনা তুঙ্গে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের রাজ্য রাজনীতির বিতর্কের কেন্দ্রে। একসময় পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব তাঁকে পাঠায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে—আর সেখানেই ঘটল বড় ধাক্কা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে প্রায় ১.৩৮ লক্ষ ভোটে পরাজিত…


