কর্নাটকে নিষিদ্ধের দাবির পর মুখ খুললেন মোহন ভাগবত, সমালোচকদের ‘আরও প্রশ্ন’ করার আহ্বান
কর্নাটকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ করার দাবি ঘিরে উত্তপ্ত রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে চিঠি লিখে রাজ্যে সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করার আবেদন জানান। সেই প্রেক্ষিতেই রবিবার প্রতিক্রিয়া জানালেন সংঘ প্রধান মোহন ভাগবত। বেঙ্গালুরুতে আরএসএসের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভাগবত বলেন, “সমালোচনাই আমাদের আরও বিখ্যাত করেছে।…


