‘ধর্মচ্যুতি মানেই পতন’— বিশ্বগুরুর স্বপ্নে জাতিভেদের বিরুদ্ধে কড়া বার্তা মোহন ভাগবতের

ভারতের আত্মিক শক্তি ও সামাজিক ঐক্য নিয়েই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে— এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতদিন ধর্ম ভারতের পথপ্রদর্শক হয়ে থাকবে, ততদিন ভারত বিশ্বগুরুর মর্যাদা হারাবে না। তাঁর কথায়, ভারতের কাছে এমন এক আধ্যাত্মিক জ্ঞানভান্ডার রয়েছে, যা কেবল ধর্মীয় নয়, মানবসভ্যতার জন্যও দিশা দেখাতে সক্ষম…

Read More

সংসদে নামের গোলমাল! নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ, হাসির রোল লোকসভায়

লোকসভায় ফের নামের গোলমাল। বুধবার তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে সম্বোধন করেন। আচমকা এই নামবিভ্রাটে মুহূর্তেই হাসির রোল ওঠে সংসদে। অনেকেই বিস্মিত হয়ে পড়েন, কেউ কেউ তীব্র সমালোচনাও করেন। এর আগে সোমবার প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে ডাকায় বিতর্ক হয়। সেই ঘটনার রেশ কাটতে না…

Read More

হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ মন্তব্যে হাই কোর্টে মামলা

তৃণমূল সাংসদ হুমায়ুন কবীরের বাবরি মসজিদ পুনর্নির্মাণ সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্যকে অসাংবিধানিক এবং আদালতের রায় অমান্য করার প্রচেষ্টা বলে দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর অভিযোগ, অযোধ্যা জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। সেই অবস্থায় কোনও জনপ্রতিনিধি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে এই ধরনের নির্মাণের…

Read More

সংবিধান দিবসে মমতার বার্তা

সংবিধান দিবসে দেশের সংবিধান রক্ষার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতের সংবিধানই আমাদের একসূত্রে বাঁধে। সংস্কৃতি, ভাষা, পরিচয়ের বৈচিত্র্যের মধ্যেও এই সংবিধানই দেশকে একত্র রাখে। মমতা ড. বি. আর. আম্বেদকর এবং সংবিধান রচনাকারী সকল সদস্যকে শ্রদ্ধা জানান। বিশেষ করে বাংলার প্রতিনিধিদের অবদানও তিনি তুলে ধরেন। তাঁর মন্তব্য, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক ফেডারেল কাঠামো…

Read More

আরএসএস প্রধানের মন্তব্য: ‘দেশ-সংস্কৃতিকে মানলে মুসলিম-খ্রিস্টানও হিন্দু’

হিন্দু পরিচয়কে ধর্মীয় সীমানায় সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আসামে আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে, ভারতীয় সংস্কৃতি মেনে চলে এবং পূর্বপুরুষদের গৌরবে গর্ববোধ করে—তারাই হিন্দু। তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন, মুসলিম বা খ্রিস্টানদের নিজেদের উপাসনা, রীতি-নীতি বা ঐতিহ্য বদলাতে হবে না। শুধু দেশপ্রেম, সাংস্কৃতিক মূল্যবোধ…

Read More