“বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল” — আহত খগেন মুর্মুর হাত ধরে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার
বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের হাহাকারের মাঝেই উঠে এলো এক মানবিক ছবি। রাজনীতি ভুলে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে জনতার ক্ষোভের মুখে রক্তাক্ত হন মালদহ উত্তরের সাংসদ। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী। শয্যাশায়ী সাংসদের পাশে গিয়ে খোঁজ নেন তাঁর শারীরিক…


