মোদির বিশেষ সম্মান, পুতিনকে স্বাগত জানাতে প্রোটোকল ভাঙল দিল্লি
ভারত সফরে এসে বিশেষ অভ্যর্থনা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণত কোনও রাষ্ট্রনেতা এদেশে এলে তাঁকে অভ্যর্থনা জানানোর দায়িত্ব থাকে বিদেশমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। কিন্তু পুতিনের ক্ষেত্র ভেঙে গেল সেই রীতি। ‘বন্ধু’ পুতিনের জন্য নিয়ম ভেঙে নিজেই বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী।…


