জাতিভিত্তিক সংজ্ঞা নিয়ে তীব্র প্রশ্ন! ইউজিসির ‘ইক্যুইটি রেগুলেশন’-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউজিসির সদ্য জারি করা ‘ইক্যুইটি রেগুলেশন’ কার্যকর হওয়ার আগেই থমকে গেল। জাতিভিত্তিক বৈষম্যের সংজ্ঞা ঘিরে তীব্র বিতর্কের মধ্যেই নতুন বিধিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আপাতত ২০১২ সালের ইউজিসি ইক্যুইটি রেগুলেশনই বহাল থাকবে। নতুন বিধিতে ‘কাস্ট-বেসড ডিসক্রিমিনেশন’ বলতে শুধুমাত্র তফসিলি…

Read More

বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলে কড়া ব্যবস্থা: সরকারি কর্মীদের বেতন থেকে ১০% কেটে দেওয়ার পথে তেলেঙ্গানা সরকার

বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্বে গাফিলতি করলে এবার সরাসরি আর্থিক শাস্তির মুখে পড়তে পারেন সরকারি কর্মচারীরা। এমনই কড়া সিদ্ধান্তের পথে তেলেঙ্গানা সরকার। প্রস্তাবিত নতুন আইনে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মী তাঁর প্রবীণ বাবা-মায়ের দেখভাল না করেন বা তাঁদের অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর মাসিক বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে। ওই টাকা সরাসরি বাবা-মায়ের ব্যাঙ্ক…

Read More

‘বাংলাদেশি’ সন্দেহে হেনস্তার অভিযোগ, ওড়িশায় আক্রান্ত পরিযায়ীদের পাশে দাঁড়াতে সম্বলপুরে অধীর

ওড়িশার একাধিক এলাকায় ‘বাংলাদেশি’ সন্দেহে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আক্রান্তদের অধিকাংশই কাজের সূত্রে ওড়িশায় থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে ও পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সম্বলপুর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে সম্বলপুর ও আশপাশের…

Read More

ভোটার যাচাই না হেনস্তা? এসআইআর শুনানিতে বৃদ্ধ-অন্তঃসত্ত্বাদের ভোগান্তিতে তৃণমূলের ক্ষোভ

এসআইআর শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে বিতর্ক। বহু বছরের বৈধ ভোটার হয়েও নোটিস পেয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হচ্ছেন প্রবীণ নাগরিক ও অন্তঃসত্ত্বা মহিলারা। নাম বাদ যাওয়ার আশঙ্কায় শারীরিক অসুস্থতা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিকে গণতন্ত্রের পরিপন্থী আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার বিএলএ-২দের সঙ্গে ভারচুয়াল…

Read More

হিজাব না পরায় ইরানে ম্যারাথন-কাণ্ড, আয়োজকদের গ্রেপ্তার

ইরানে একটি মহিলা ম্যারাথনে বহু দৌড়বাজ হিজাব না পরেই অংশ নেন। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই দেশে বিতর্ক শুরু হয়। ইরানের বিচার বিভাগ জানায়, সরকারি হিজাববিধি ভাঙা হয়েছে। তাই দুই আয়োজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—ইচ্ছাকৃতভাবে এমন প্রতিযোগিতার আয়োজন, যেখানে হিজাব আইন মানা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানে আবারও…

Read More

সংবিধান দিবসে মমতার বার্তা

সংবিধান দিবসে দেশের সংবিধান রক্ষার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতের সংবিধানই আমাদের একসূত্রে বাঁধে। সংস্কৃতি, ভাষা, পরিচয়ের বৈচিত্র্যের মধ্যেও এই সংবিধানই দেশকে একত্র রাখে। মমতা ড. বি. আর. আম্বেদকর এবং সংবিধান রচনাকারী সকল সদস্যকে শ্রদ্ধা জানান। বিশেষ করে বাংলার প্রতিনিধিদের অবদানও তিনি তুলে ধরেন। তাঁর মন্তব্য, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক ফেডারেল কাঠামো…

Read More

২০১১-র পর থেকে মুক্তি ৮৪০ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, আরও ৪৫ জনের প্রক্রিয়া শুরু

রাজ্যের সংশোধনাগার থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন ৮৪০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, আরও ৪৫ জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিরা অন্তত ১৪ বছর বা তার বেশি সময় কারাভোগের পর মুক্তির জন্য আবেদন করতে পারে। সংশোধনাগারে বন্দির আচরণ, মানসিকতার পরিবর্তন-সহ একাধিক বিষয় খতিয়ে…

Read More

ভাষা সন্ত্রাসের প্রতিবাদে ধর্না মঞ্চ ভাঙায় ক্ষোভ, রাজ্যজুড়ে আন্দোলনের ডাক মমতার

ভাষা সন্ত্রাস ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ আচমকা ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সরাসরি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি হুঁশিয়ারি দেন এবং রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। মঙ্গলবার প্রতিটি জেলা, ব্লক ও ওয়ার্ডে মিছিল করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিযোগ উঠেছে,…

Read More

দিল্লিতে পথকুকুর উচ্ছেদে সুপ্রিম কোর্টের নির্দেশ, মমতা দেখাচ্ছেন অন্য পথ

দিল্লি ও তার আশেপাশের এলাকা থেকে সব পথকুকুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো—হঠাৎ কেন? রাস্তা তো তাদের ঘর, তাদের পৃথিবী। সেখানে তারা জন্মেছে, বেড়ে উঠেছে, বন্ধুত্ব গড়েছে মানুষের সঙ্গে। তাদের এই পরিচিত আশ্রয় কেড়ে নেওয়া কি সত্যিই যত্ন, নাকি বর্বরতা? বাংলা কিন্তু দেখিয়ে দিয়েছে—যত্ন নেওয়া মানে…

Read More