তিক্ততা ভুলে সৌজন্যের বার্তা! রাজ্যপালের ডাকে লোকভবনের চা-চক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের রাজনৈতিক আবহে বরফ গলানোর ইঙ্গিত স্পষ্ট। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে অবশেষে লোকভবনের (পূর্বতন রাজভবন) সান্ধ্য চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় লোকভবনে পৌঁছে তিনি সাংবাদিকদের সামনে স্পষ্ট করে দেন—এটি কোনও রাজনৈতিক বৈঠক নয়, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগেই লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবি-র সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি সাংসদ তথা…

Read More

ভোটের আগে প্রশাসনে বড় রদবদল, পশ্চিমবঙ্গে শীর্ষ আমলাদের বদলি জারি রাখল নির্বাচন কমিশন

ভোটের মুখে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোয় একের পর এক বড়সড় রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের শীর্ষ স্তরের একাধিক আমলা ও পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই বদলি করা হয়েছে, আর সেই প্রক্রিয়া এখনও অব্যাহত। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতেই এই ধরনের রদবদল…

Read More

সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা, মার্চ থেকেই মিলবে ROPA 2009-এর ডিএ বকেয়া

রাজ্যের সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ROPA 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) আগামী মার্চ ২০২৬ থেকে দেওয়া শুরু হবে। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, মা-মাটি-মানুষ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।…

Read More

ভোট ঘোষণার আগেই নবান্নের বড় পদক্ষেপ, ২৭ জায়গায় আইসি–সিআই বদল পুলিশে

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে বড়সড় রদবদল করা হল পুলিশ প্রশাসনে। রবিবার বিকেল চারটের সময় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২৭টি জায়গায় আইসি ও সিআই স্তরের পুলিশকর্তাদের বদলি করা হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট…

Read More

মেসেজ এল, টাকা নেই! যুবসাথী ভাতা নিয়ে অভিযোগ বাড়তেই তৎপর মমতা, দ্রুত সমাধানের নির্দেশ

যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের একাংশের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল নবান্ন। অনেক আবেদনকারীর দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে, এমনকি মোবাইলে মেসেজও এসেছে। কিন্তু তারপরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি এক পয়সাও। এই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যেসব উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি…

Read More

রাষ্ট্রপতিকে ঘিরে রাজনীতি! ‘প্রটোকল ভাঙিনি’, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

রাষ্ট্রপতি সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত ছিলেন না— এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কোনওভাবেই প্রটোকল ভঙ্গ হয়নি। বরং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি…

Read More

আজ থেকেই ব্যাঙ্কে বেকার ভাতা! ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা, ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘোষণা। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তিনি জানান, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের টাকা। রাজ্য বাজেটে আগেই ঘোষণা করা হয়েছিল বেকারদের জন্য যুবসাথী প্রকল্প।…

Read More

তিন সন্তান নিলেই প্রণোদনা! নতুন জনসংখ্যা নীতি আনছে অন্ধ্রপ্রদেশ

এতদিন দেশজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তানের নীতির কথাই বেশি শোনা গেছে। কিন্তু এবার ঠিক তার উল্টো পথে হাঁটতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ইঙ্গিত দিয়েছেন, রাজ্যে জন্মহার বাড়াতে তৃতীয় সন্তান নিলে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রস্তাবিত নীতি অনুযায়ী, কোনও দম্পতির তৃতীয় সন্তান জন্মালে রাজ্য সরকার এককালীন ২৫ হাজার টাকা দেবে। শুধু তাই…

Read More

খাদ্যে ভেজাল রুখতে রাজ্যের পদক্ষেপে সন্তুষ্ট Calcutta High Court, নিরাপত্তা সূচকে বাংলার বড় উত্থান

খাদ্যে ভেজাল ও কৃত্রিম রঙের ব্যবহার রোধে রাজ্যের উদ্যোগে সন্তোষ প্রকাশ করল Calcutta High Court। সম্প্রতি দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছিল, কাঁচা সবজি থেকে মাছ, মাংস, দুধ, ফল, রাস্তার খাবার ও মিষ্টি—নানান খাদ্যপণ্যে ভেজাল মেশানো হচ্ছে এবং নানা পানীয়তেও ব্যবহার হচ্ছে কৃত্রিম রঙ। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে বলে…

Read More

রমজানে ঐক্যের সুর তুললেন মুখ্যমন্ত্রী, নজরুলের পংক্তিতে সম্প্রীতির বার্তা

পবিত্র রমজান মাসে আবারও বাংলার সম্প্রীতির ছবিটাকেই সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তবে শুধু শুভেচ্ছাবার্তাই নয়, তাঁর পোস্টের মূল সুর ছিল ঐক্য ও সহাবস্থানের বার্তা। পোস্টের শুরুতেই স্মরণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-কে। তুলে ধরেন তাঁর অমর পংক্তি— “মোরা এক…

Read More