শোকের মাঝেই লড়াইয়ে শুভ্রাংশু, বীজপুরে ৪০ হাজার লিডের হুঙ্কার তৃণমূলে
সদ্য পিতৃবিয়োগের গভীর শোক নিয়েও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন না শুভ্রাংশু রায়। প্রার্থী তালিকায় নিজের নাম না থাকলেও বিন্দুমাত্র হতাশ নন তিনি। বরং দলীয় প্রার্থী সুবোধ অধিকারীর জয়ের লক্ষ্যে সরাসরি মাঠে নেমে পড়েছেন। তাঁর স্পষ্ট বার্তা, ব্যক্তি নয়—দলই শেষ কথা। হালিশহরের লোকসংস্কৃতি ভবনে আয়োজিত কর্মিসভায় শুভ্রাংশু বলেন, নির্বাচনের আসল লড়াই মিটিং-মিছিলে নয়, বুথে। কর্মীদের…


