T20 WORLD CUP: মাঠে অমিত শাহ…মন্দিরে জয় শাহ!

  বিশ্বকাপ জিতে গিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উচ্ছ্বাসে ফেটে পড়েন অমিত শাহ। ঘরের মাঠে জয়ের খুশি উদযাপন। বিশ্বকাপ জিতে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে হনুমান মন্দিরে পুজো দিলেন ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। সঙ্গে ছিলেন ভারতীয় পুরুষ দলের হেড কোচ গৌতম গম্ভীর। বিশ্বকাপ হাতে নিয়েই তাঁরা মন্দিরে যান।

Read More

T20 WORLD CUP: বিশ্বকাপ জিতে প্রিয় মানুষদের সঙ্গে চ্যাম্পিয়নরা

  রবিবার রাতে বিশ্বকাপ জিতে বেশ কয়েক ঘণ্টা প্রিয় মানুষদের সঙ্গে মাঠেই কাটালেন ভারতের ছেলেরা। দেখুন সেই ফ্রেমবন্দি মুহূর্ত:

Read More

মাঠেই GIRLFRIEND কে কোলে নিলেন হার্দিক। আর কী করলেন?

মাঠেই GIRLFRIEND কে কোলে নিলেন হার্দিক। আর কী করলেন? নিউজিল্যান্ডকে হারিয়ে রবিবার বিশ্বকাপ তুলে নিয়েছেন ভারতের ছেলেরা। হার্দিককে মাঠে দেখা গেল তাঁর গার্ল ফ্রেন্ড মাহেকা শর্মার সঙ্গে। বছর ২৫ এর মাহেকা মডেল। সম্প্রতি সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় অল রাউন্ডার হার্দিকের সঙ্গে। এদিক বিশ্বকাপ জেতার পরেও নানা মুডে দেখা গেলো তাঁদের। কখনও হার্দিকের কোলে বসে তাঁকে জড়িয়ে…

Read More

🏏🇮🇳 স্যামসনের ঝড়ে সেমিফাইনাল জিতল ভারত, বড় রান তুলে ফাইনালে টিম ইন্ডিয়া

বিশ্বকাপের সেমিফাইনালের বড় মঞ্চে দাপট দেখিয়ে ফাইনালের টিকিট কেটে নিল India national cricket team। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে ভারতীয় দল, যা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বিশাল স্কোর হিসেবেই ধরা হচ্ছে। ইনিংসের শুরুটা খুব বড় না হলেও দ্রুতই ম্যাচের রাশ…

Read More

ICC Men’s T20 World Cup সেমিফাইনালে বিতর্কিত আউট, ইডেনে ঝড় তুলল মার্করাম-কাণ্ড

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ফের বিতর্কের কেন্দ্রে Eden Gardens। বুধবার দক্ষিণ আফ্রিকার ইনিংসে অধিনায়ক Aiden Markram-এর বিতর্কিত আউট ঘিরে উত্তাল নেটদুনিয়া। বহু ক্রিকেটপ্রেমীর দাবি, ক্যাচ নেওয়ার আগেই বল মাটি ছুঁয়ে গিয়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই শুরু হয় জোর বিতর্ক। যেহেতু টিভি আম্পায়ার ছিলেন ভারতের Nitin Menon, তাই একাংশ নেটিজেন ষড়যন্ত্রের ইঙ্গিতও করতে…

Read More

‘মহারণ’ এখন একতরফা, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে আবার ধরাশায়ী পাকিস্তান

বয়কটের হুমকি, রাজনৈতিক টানাপোড়েন, চড়া উত্তেজনা—সব কিছুর আবহ নিয়েই রবিবার মাঠে নেমেছিল ভারত ও পাকিস্তান। কিন্তু ম্যাচের ৪০ ওভার শেষে বোঝা গেল, এত নাটকের পরেও ফলাফল আগের মতোই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্যবধান বেড়ে দাঁড়াল ৮-১। ‘মহারণ’ শব্দটা রয়ে গেল, কিন্তু লড়াইটা আর সেই আগুন ছড়াতে পারল না। টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত…

Read More

চাপেই নতি ইসলামাবাদ? বয়কটের হুমকি ভেঙে ভারত-পাক টি-২০ মহারণে নামতে পারে পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেটের চাপে অবশেষে ব্যাকফুটে পাকিস্তান—এমনটাই ইঙ্গিত দিচ্ছে ক্রিকেটমহল। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের যে হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা টিকবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। আইসিসি সূত্রের খবর, পাকিস্তানের ‘ফোর্স ম্যাজুর’ যুক্তি কার্যত খারিজের মুখে। ফলে আর্থিক ক্ষতি, আইনি জটিলতা এবং ক্রিকেটদুনিয়ায় একঘরে হয়ে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধেই মাঠে…

Read More

আরসিবি বিক্রি হচ্ছে? গ্লেজার পরিবারের ১৬,৩০০ কোটির প্রস্তাবে তুঙ্গে জল্পনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ক্রিকেট মহলে আচমকা এমন এক খবর ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তে বদলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোচনার গতিপথ। সূত্রের দাবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক আব্রাম গ্লেজার। আর এই আগ্রহের পিছনে রয়েছে বিশাল অঙ্কের দরপত্র—১.৮ বিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৩০০ কোটি টাকা। আইপিএলের সবচেয়ে আলোচিত…

Read More

দাপুটে ফাইনাল, বিশ্বসেরা ভারতের অনূর্ধ্ব-১৯—ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে ষষ্ঠবার ট্রফি

হারারে স্পোর্টিং ক্লাবের সবুজে যেন আগুন ধরাল ভারতীয় কিশোররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগেই শক্তিশালী ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই নিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার মুকুট উঠল ভারতের মাথায়—আর ফাইনালটা রইল বৈভব সূর্যবংশীর ব্যাটে লেখা এক স্বপ্নের গল্প হয়ে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। শুরুটা মসৃণ হয়নি—সেমিফাইনালে সেঞ্চুরিয়ান অ্যারন…

Read More