নন্দীগ্রামের ১৪ মার্চ ভুলিনি: শহিদদের স্মরণে মমতার শ্রদ্ধাঞ্জলি

নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের খুব কাছের একটি অধ্যায়। ২০০৭ সালের সেই মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারেননি তিনি। সেই ঘটনাকে বারবার ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’-এর সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা। তিনি লেখেন, “নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং…

Read More

টলিউডে শোক, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

টলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন অভিনেতা। তবে সকাল হয়ে গেলেও ঘুম…

Read More

বিদায় শংকর: শেষ ইচ্ছেপূরণেই আজ কেওড়াতলায় অন্ত্যেষ্টি

বাংলা সাহিত্য যেন হঠাৎ করেই শূন্যতায় ডুবে গেল। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সাহিত্যিক শংকর। শুক্রবার বেলা পৌনে ১টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জন্মনাম মণিশংকর মুখোপাধ্যায়—কিন্তু পাঠকের কাছে তিনি চিরকাল শুধুই শংকর, শহুরে জীবনের মায়া-মমতা, সংগ্রাম আর বাস্তবতার নির্মোহ কথক। মৃত্যুর আগেই নিজের বিদায়ের আচার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ…

Read More

শহীদ দিবসে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী

শহীদ দিবস আজ তীস জানুয়ারি মার্জে মহাত্মা গান্ধীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মহাত্মার জীবন ও ত্যাগ স্মরণ করে বলেন, সত্য, সাহস এবং সহানুভূতির মূল্যবোধ আজও আমাদের পথপ্রদর্শক। রাহুল গান্ধী বলেন, “গান্ধীজির শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায়পরায়ণ, শান্তিপূর্ণ এবং একজোট ভারতের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।” অনুষ্ঠানে…

Read More

দার্জিলিংয়ের ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত তামাং-এর অকালপ্রয়াণ, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

দার্জিলিংয়ের জনপ্রিয় গায়ক ও ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং আর আমাদের মধ্যে নেই। রবিবার দিল্লির দ্বারকার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে তিনি মারা গেছেন। তাঁর অকাল প্রয়াণের খবরে গোটা পাহাড় শোকস্তব্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “দার্জিলিংয়ের ছেলে এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর সম্পর্ক আমাদের কাছে বিশেষ…

Read More

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক প্রশান্ত তামাং

প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়ক প্রশান্ত তামাং (Prashant Tamang)। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠান শেষে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাঁকে দ্বারকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। ছোটবেলা থেকেই…

Read More

উদয় শঙ্করের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় আধুনিক নৃত্যের পথিকৃৎ, বিশ্ববন্দিত নৃত্যশিল্পী ও নৃত্যপরিকল্পক উদয় শঙ্করের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে এই কিংবদন্তিকে স্মরণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন— “ভারতীয় আধুনিক নৃত্যের অন্যতম পুরোধা, বিশ্বখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক এবং অভিনেতা উদয় শঙ্কর-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” উদয় শঙ্করের অবদান শুধুমাত্র ভারতীয় নৃত্যজগতেই নয়, বিশ্ব শিল্পসংস্কৃতিতেও…

Read More

ধর্মেন্দ্রর স্মরণসভায় সুভাষ মহারিয়া, হেমা মালিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ — আবেগঘন পরিবেশে শ্রদ্ধা জ্ঞাপন

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের আবহ এখনও কাটেনি। অভিনেতার স্মৃতিতে মুম্বইয়ের তাঁর বাড়িতে আয়োজিত প্রার্থনা সভায় শনিবার উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ মহারিয়া। সেখানে তিনি প্রথমে দেখা করেন অভিনেত্র্রী ও সাংসদ হেমা মালিনীর সঙ্গে। এরপর ধর্মেন্দ্রর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। প্রার্থনা সভায় ছিল নীরব, শ্রদ্ধার পরিবেশ। বেশ কয়েকজন তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।…

Read More

২৬/১১ মুম্বাই হামলা: শহিদদের প্রতি শ্রদ্ধা

আজ ২৬ নভেম্বর। ভারত আজও মনে রাখে ২০০৮ সালের এই দিনটিকে— যখন মুম্বাই শহরে ঘটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। মাত্র ১০ জন সন্ত্রাসী টানা ৬০ ঘণ্টা ধরে শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। এই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। দেশ ও বিশ্বের মানুষ টিভির পর্দায় দেখেছিল সেই আতঙ্ক, আগুন, গুলির শব্দ…

Read More

জুবিন গর্গ আর নেই, তবু জন্মদিনে আবেগে ভাসল মমতার বার্তা

এ বছর এসেছে জুবিন গর্গের জন্মদিন, কিন্তু মানুষটির আর ফিরে আসা হয়নি। মাত্র দুই মাস আগে সঙ্গীতজগত হারিয়েছে এই অদ্ভুত প্রতিভাকে। তাঁর অনুপস্থিতির মধ্যেই প্রথম জন্মদিনে তাঁকে স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোরেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জুবিনের অমর সুরের কথা মনে করালেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ঘটে যাওয়া এক দুর্ঘটনা…

Read More