শারদোৎসবের আগে সমন্বয় বৈঠক, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ প্রস্তুতি সভা
শারদোৎসব আসন্ন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকের তালে গা ভাসাবে রাজ্যবাসী। তার আগেই পুজো প্রস্তুতির গতি বাড়াতে আগামী ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে হাজির থাকবেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুরসভা, পুলিশ, দমকল, পরিবহণ, স্বাস্থ্য দফতর ও সিইএসসি-র…


