প্রান্তিক গ্রামে শীতের সন্ধ্যায় বিজেপির ‘পরিবর্তন’ ডাক, কেশিয়াড়ী থেকে ২০২৬-এর বার্তা দিলীপ ঘোষের

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের ১ নম্বর আলিকোষা অঞ্চলের বামন্দা গ্রামে বুধবার একটি পথসভা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রত্যন্ত ও প্রান্তিক এই গ্রামে পৌঁছানো যেমন সহজ নয়, তেমনই রাজনৈতিক কর্মসূচি আয়োজন করাও যথেষ্ট চ্যালেঞ্জের। তবুও শীতের সন্ধ্যায় গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিলীপ ঘোষ জানান, বিজেপি রাজ্যজুড়ে ‘পরিবর্তন পথসভা’র মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর…

Read More

আবহাওয়ায় সভা ভেস্তে, কলকাতা ছাড়ার পর এক্সে ‘না-বলা’ বার্তা মোদীর

আবহাওয়ার কারণে রানাঘাটে সশরীরে সভায় হাজির হতে না পারলেও, কলকাতা ছাড়ার পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একগুচ্ছ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ দেওয়া সেই পোস্টগুলির শুরুতেই মোদী লেখেন, রানাঘাটের সভায় তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তাই সেই না-বলা…

Read More

১৫ বছরে কত শিল্প গেল, কত এল—শ্বেতপত্র প্রকাশের দাবি দিলীপ ঘোষের

বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিল্প ও কর্মসংস্থান নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেছেন, রাজ্যে গত ১৫ বছরে শিল্পের প্রকৃত অবস্থা জানতে অবিলম্বে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। দিলীপ ঘোষের বক্তব্য, দীর্ঘ সময় ধরে একই সরকার ক্ষমতায় থাকার পরও বাংলায় শিল্পায়নের বাস্তব চিত্র স্পষ্ট নয়। তাঁর প্রশ্ন, এই সময়ে ঠিক কত…

Read More

মেসি-কাণ্ডে অযথা নিশানা শুভশ্রী—নায়িকার পাশে রচনা বন্দ্যোপাধ্যায়

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে ঘিরে শনিবারের বিশৃঙ্খলার দায় নিতে গিয়ে যেভাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে, তা একেবারেই অযৌক্তিক—এমনই স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মেসি-দর্শনের স্বপ্ন ভেঙে ক্ষুব্ধ মানুষের রাগ গিয়ে পড়েছে এক শিল্পীর উপর, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেই মত তাঁর। শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই…

Read More

যুবভারতী-কাণ্ডে বিজেপির প্রতিবাদ ফিকে, প্রশাসনিক পাল্টা চালেই রাজনৈতিক নিয়ন্ত্রণ নিলেন মমতা

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়ার ঘটনার পর রাজ্য রাজনীতিতে ঝড় তোলার চেষ্টা করেছিল বিজেপি। বিরোধী শিবিরের লক্ষ্য ছিল প্রশাসনিক ব্যর্থতাকে সামনে রেখে রাজ্য সরকারকে কোণঠাসা করা। কিন্তু কয়েক দিনের মধ্যেই সেই কৌশল কার্যত ভেস্তে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক প্রশাসনিক সিদ্ধান্তে। ঘটনার পরপরই প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি…

Read More

বিদেশি মুদ্রা ঢুকতেই স্টেট ব্যাঙ্কের তলব, হুমায়ুনকে ঘিরে তীব্র তরজা

বিতর্ক বাড়ছে বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে। তিন দিন ধরে তাঁর মসজিদ ট্রাস্টে বিপুল অঙ্কের টাকা জমা পড়ছে। দানবাক্সে পড়া টাকা গোনার কাজ চলছে টানা মেশিনে। মঙ্গলবার পর্যন্ত জমার পরিমাণ সাড়ে তিন কোটি ছাড়িয়েছে বলে দাবি। এর সঙ্গে বিভিন্ন দেশ—কাতার, সৌদি আরব, বাংলাদেশ—থেকে প্রচুর বিদেশি মুদ্রা সরাসরি তাঁর অ্যাকাউন্টে ঢুকছে। সেই অর্থ স্টেট ব্যাঙ্কের নিয়ম ও…

Read More

মতুয়ার শুভক্ষণের মধ্যেই মোদির কড়া বার্তা! বাংলার বিজেপি সাংসদদের কর্মক্ষমতা নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

লোকসভা ভোটকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক কৌশলে এ বার বড় পরিবর্তন। টানা কয়েক মাস রাজ্যে কোনও বড়সভা না করলেও, হঠাৎই মতুয়াগড়কে কেন্দ্র করে ভোটপ্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মতুয়া সমাজের গুরুত্ব ও তাদের ভোটব্যাঙ্কে প্রভাব যে কতখানি, তা ফের একবার স্পষ্ট করল এই সিদ্ধান্ত। এ দিন মতুয়াগড়ে বিশাল জনসমাবেশে উন্নয়ন ও কেন্দ্রীয় প্রকল্পের…

Read More

মমতার হেলিকপ্টার বিভ্রাটে ফের রাজনৈতিক ঝড়, অভিযোগের নিশানায় বিজেপি

আগামী বছরের বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে এসআইআর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। ঠিক এই সময় বনগাঁ সফরে যাওয়ার পথে ফের হেলিকপ্টার-সংক্রান্ত বিভ্রাটে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্সিওরেন্স সংক্রান্ত হঠাৎ জটিলতা তৈরি হওয়ায় তিনি সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। অভিযোগের নিশানায় বিজেপি। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কের সভামঞ্চে উঠে মমতা বলেন, তাঁর পৌঁছতে দেরি হয়েছে এবং…

Read More

মিতালি বনাম শুভেন্দু: কটাক্ষে উত্তাল রাজনীতি

    বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের একে-অপরকে কুরুচিকর আক্রমণের বহর বাড়ছে। দলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে একে-অপরকে আক্রমণ করলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল গোঘাট-১ ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে আরামবাগের সাংসদ মিতালি বাগ শুভেন্দু অধিকারীর পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ করেছিলেন। এদিন পুরশুড়ায় বিজেপির…

Read More

উৎসব শেষেই ভোট প্রচারে নামবেন মমতা-অভিষেক, প্রধান ইস্যু ভোটার তালিকা সংশোধন

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি ইতিমধ্যেই ত্বরান্বিত হয়েছে। উৎসবের মরশুম শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বড় সমাবেশের মাধ্যমে ভোট প্রচার শুরু করতে পারেন। রাজনৈতিক মহলের অনুমান, ২ নভেম্বর কলকাতার শহিদ মিনার অথবা অন্য কোনো কেন্দ্রীয় স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। তৃণমূলের মূল নির্বাচনী ইস্যু হবে ভোটার…

Read More